দিল্লি ও ঢাকার সম্পর্কের সমীকরণে আবারও সামনে চলে এল ফরাক্কা চুক্তি। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর নতুন রাজনৈতিক আবহে এবার ভারতের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন বাংলাদেশের প্রভাবশালী মন্ত্রী তথা বিএনপির মহাসচিব Mirza Fakhrul Islam Alamgir। তাঁর দাবি, ভারত ও বাংলাদেশের সম্পর্ক অনেকটাই নির্ভর করছে ফরাক্কা চুক্তির উপর। গঙ্গার জলবণ্টন নিয়ে দুই দেশের মধ্যে কী ধরনের সমঝোতা হয়, সেটাই আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ ঠিক করবে।