Advertisement

Mouni Suraj Divorce Reasons: খোরপোশ থেকে সমকামী তত্ত্ব! মৌনী, সুরজের ডিভোর্সের আসল কারণ কী?

Mouni Suraj: মৌনী ও তাঁর স্বামী সূরজ চার বছরের দাম্পত্য জীবনের পর তাঁরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।  যৌথভাবে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়েছে জুটি।

সুরজ - মৌনিসুরজ - মৌনি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 May 2026,
  • अपडेटेड 3:59 PM IST

শিরোনামে মৌনী রায় ও সূরজ নাম্বিয়ার। জল্পনাই সত্যি হল। ঘর ভাঙছে অভিনেত্রীর। অভিনেত্রী নিজেই বিবাহবিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন। মৌনী ও তাঁর স্বামী সূরজ চার বছরের দাম্পত্য জীবনের পর তাঁরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।  যৌথভাবে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়েছে জুটি। জানিয়েছেন,পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই কঠিন সময় তাঁরা অত্যন্ত শান্তিপূর্ণ ও ব্যক্তিগতভাবে পার করছেন।  

মৌনী ও সুরজের বিচ্ছেদ নিয়ে জল্পনা এখনও থামছে না। কখনও শোনা যাচ্ছে বিপুল পরিমাণ খোরপোশ নিয়ে আলোচনার কথা, আবার কখনও মৌনীর নাম জড়ানো হচ্ছে অন্য অভিনেত্রীর সঙ্গে। খবর রটানো হয়, মৌনী সমকামী এবং তাঁর সম্পর্ক আছে দিশা পাটানির সঙ্গে। এসব জল্পনায় অতিষ্ঠ হয়ে মৌনী ও সুরজ দু'জনে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন যৌথভাবে।

মৌনী ও সুরজের সাফাই

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি যৌথ বিবৃতি শেয়ার করেছেন সুরজ ও মৌনী। সেখানে তাঁরা লিখেছেন, "আমাদের বিচ্ছেদ নিয়ে যেসব ভিত্তিহীন খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যে। এগুলো মনগড়া কাহিনি মাত্র। বিদ্বেষমূলক উদ্দেশ্য নিয়েই এসব খবর প্রচার করা হচ্ছে। তাই, এসব জল্পনার অবসান ঘটাতে আমরা আসল সত্যি সবার সামনে তুলে ধরছি। আমাদের মধ্যে খোরপোশ বা ভরণপোষণ সংক্রান্ত কোনও অর্থ আদান-প্রদান হয়নি। আমাদের দু'জনের মধ্যে কোনও বিরোধ বা বিবাদ নেই। আমাদের দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে তৃতীয় কোনও ব্যক্তির কোনও ভূমিকা নেই...।"

সুরজ আরও লেখেন, "মৌনী এবং আমি পারস্পরিক সম্মতি ও শ্রদ্ধাবোধ বজায় রেখে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একে অপরের মঙ্গলের কথা বিবেচনা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এটাই একমাত্র সত্যি। এছাড়া, বিভিন্ন প্রতিবেদনে যা কিছু প্রচার করা হচ্ছে, তা সবই কাল্পনিক। দু'জন মানুষকে হেয় করার উদ্দেশ্যেই ইচ্ছাকৃতভাবে এসব করা হচ্ছে। আমরা এমন কিছুই করিনি, শুধুমাত্র আমাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করার এবং আমাদের একা থাকতে দেওয়ার অনুরোধ করেছিলাম।"

Advertisement

প্রসঙ্গত, মৌনী এবং সূরজের প্রথম দেখা হয় ২০১৯ সালে দুবাইয়ের একটি নিউ ইয়ার ইভ পার্টিতে, তাঁদের বন্ধুদের মাধ্যমে। প্রেমের পুরো সময়টা জুড়েই তাঁরা নিজেদের সম্পর্কটি গোপন রেখেছিলেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে দুবাইয়ের সেই নববর্ষের পার্টিতেই বন্ধুদের সুবাদে তাঁদের প্রথম সাক্ষাৎ হয়।

প্রায় দু'বছর প্রেমের সম্পর্কের পর, মৌনী সূরজকে তাঁর পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন। শোনা যায়, এই সাক্ষাৎ মন্দিরা বেদীর বাড়িতে হয়েছিল। এরপর ২০২২ সালের জানুয়ারি মাসে গোয়ায় বিবাহবন্ধনে আবদ্ধ হন নায়িকা। তাঁদের বাঙালি এবং মালায়ালি-উভয় প্রথা মেনেই বিয়ে সম্পন্ন হয়েছিল। সেই বিয়েতে কেবল পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন।

 

Read more!
Advertisement
Advertisement