Advertisement

Mithun Chakraborty Son Namashi Chakraborty: বলিউডে অন্য ‘স্টারকিড’দের মতো এন্ট্রি হয়নি কেন নমাশির? কারণ জানালেন মিঠুন-পুত্র

সম্প্রতি মুক্তি পেতে চলেছে ‘দ্য বেঙ্গল ফাইলস’। এই ছবিতে অভিনয়ের মাধ্যমে নজর কেড়েছেন মিঠুন-তনয়। কিন্তু তবুও কেন মুম্বইয়ের গ্ল্যামার দুনিয়ায় তাঁর প্রভাব অন্য তারকা সন্তানদের মতো নয়? এই প্রশ্নের জবাবে অত্যন্ত পরিণতমনস্কতার পরিচয় দিয়েছেন নমাশি।

Mithun Chakraborty Son Namashi Chakraborty: বলিউডে অন্য ‘স্টারকিড’দের মতো এন্ট্রি হয়নি কেন নমাশির? কারণ জানালেন মিঠুন-পুত্রMithun Chakraborty Son Namashi Chakraborty: বলিউডে অন্য ‘স্টারকিড’দের মতো এন্ট্রি হয়নি কেন নমাশির? কারণ জানালেন মিঠুন-পুত্র
Aajtak Bangla
  • মুম্বই,
  • 07 May 2026,
  • अपडेटेड 11:37 PM IST

Mithun Chakraborty Son Namashi Chakraborty: মায়ানগরীতে ‘নেপোটিজম’ বা স্বজনপোষণ নিয়ে যখন তুঙ্গে বিতর্ক, তখন এক অদ্ভুত সমীকরণ ধরা দিল বলিউডে। খোদ মহাগুরু মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমাশি চক্রবর্তীকে নিয়ে কেন তথাকথিত ‘স্টারকিড’-দের মতো মাতামাতি হয় না বি-টাউনে? কেন তিনি প্রচারের আড়ালে? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই রহস্যের পর্দা ফাঁস করলেন স্বয়ং নমাশি। তাঁর স্পষ্ট কথা, এর নেপথ্যে কোনও চক্রান্ত নয়, বরং ছিল এক ভৌগোলিক দূরত্ব।

সম্প্রতি মুক্তি পেতে চলেছে ‘দ্য বেঙ্গল ফাইলস’। এই ছবিতে অভিনয়ের মাধ্যমে নজর কেড়েছেন মিঠুন-তনয়। কিন্তু তবুও কেন মুম্বইয়ের গ্ল্যামার দুনিয়ায় তাঁর প্রভাব অন্য তারকা সন্তানদের মতো নয়? এই প্রশ্নের জবাবে অত্যন্ত পরিণতমনস্কতার পরিচয় দিয়েছেন নমাশি। তাঁর কথায়, “গোবিন্দজির সন্তানদের নিয়ে আমি বলতে পারব না, তবে আমাদের ক্ষেত্রে একটা বড় বিষয় মানুষ ভুলে যান। আমরা অনেকটা সময় মুম্বইয়ের বাইরে কাটিয়েছি।”

নমাশি জানান, ১৯৯৪ সালে যখন তাঁর বয়স মাত্র দুই বছর, তখনই তাঁদের পরিবার সপরিবারে তামিলনাড়ুর উটিতে (Ooty) চলে যায়। মিঠুন চক্রবর্তী সেখানে নিজের হোটেলের ব্যবসা এবং ফিল্ম ইন্ডাস্ট্রি গড়ে তুলেছিলেন। ফলে ছোটবেলায় মুম্বইয়ের সেই তথাকথিত ফিল্মি জৌলুস বা পার্টি সার্কিট থেকে শতহস্ত দূরে বড় হয়েছেন মিঠুন-পুত্রের সন্তানেরা। যে সময়ে অন্যান্য স্টারকিডরা বলিউডের অন্দরমহলে নিজেদের পরিচিতি বাড়াচ্ছিলেন, সেই সময়ে মিঠুন-পরিবার ব্যস্ত ছিল পাহাড়ের কোলে নিজস্ব জগত তৈরিতে।

বর্তমানে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে তাঁর নতুন ছবি নিয়ে উত্তজনা তুঙ্গে থাকলেও, বলিউডে তাঁর যাত্রাটা কিন্তু বাকিদের মতো মসৃণ ছিল না। নমাশির দাবি, মুম্বইয়ের গ্ল্যামারাস লাইফস্টাইল থেকে দূরে থাকাই তাঁর প্রচারের আলোয় না আসার প্রধান কারণ। তবে অভিনয়ের দক্ষতায় তিনি যে নিজের পরিচয় গড়তে বদ্ধপরিকর, তা তাঁর শরীরী ভাষাতেই স্পষ্ট।

 

Read more!
Advertisement
Advertisement