Advertisement

Sanjay Dutt Khalnayak Returns: ৩৩ বছর পর ফিরছেন ‘খলনায়ক’ সঞ্জয় দত্ত, টিজার রিলিজ হতেই ভাইরাল 'বল্লু'র নয়া লুক

নব্বইয়ের দশকের সেই সুপারহিট গান ‘নায়ক নেহি খলনায়ক হুঁ ম্য়ায়’ আজও মানুষের মুখে মুখে ঘোরে। সেই নস্টালজিয়াকেই উসকে দিয়ে সঞ্জয় দত্ত এদিন নিজেই তাঁর নতুন লুক প্রকাশ্যে এনেছেন। সেখানে তাঁকে দেখা যাচ্ছে এক অত্যন্ত গম্ভীর বা ‘ইনটেন্স’ অবতারে। বল্লু রাম বলরামের সেই দুর্ধর্ষ প্রত্যাবর্তনের আঁচ পেয়েই ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে।

Sanjay Dutt Khalnayak Returns: খলনায়ক রিটার্নসের ফার্স্ট লুক ভাইরালSanjay Dutt Khalnayak Returns: খলনায়ক রিটার্নসের ফার্স্ট লুক ভাইরাল
Aajtak Bangla
  • মুম্বই,
  • 24 Apr 2026,
  • अपडेटेड 11:24 PM IST

Sanjay Dutt Khalnayak Returns: সেই চেনা হাসি, কাঁধ পর্যন্ত লম্বা চুল আর চোখেমুখে একরোখা জেদ। ঠিক ৩৩ বছর আগে যে ‘বল্লু’র দাপটে কেঁপেছিল বলিউড, সেই চেনা মেজাজেই ফের ফিরছেন সঞ্জয় দত্ত। সুভাষ ঘাইয়ের কালজয়ী ছবি ‘খলনায়ক’-এর সিক্যুয়েল ‘খলনায়ক রিটার্নস’-এর আনুষ্ঠানিক ঘোষণা হতেই শোরগোল পড়ে গিয়েছে টিনসেল টাউনে। লম্বা দাড়ি আর তীক্ষ্ণ চাহনিতে সঞ্জু বাবার নতুন লুকে এখন মজেছে নেটদুনিয়া।

নব্বইয়ের দশকের সেই সুপারহিট গান ‘নায়ক নেহি খলনায়ক হুঁ ম্য়ায়’ আজও মানুষের মুখে মুখে ঘোরে। সেই নস্টালজিয়াকেই উসকে দিয়ে সঞ্জয় দত্ত এদিন নিজেই তাঁর নতুন লুক প্রকাশ্যে এনেছেন। সেখানে তাঁকে দেখা যাচ্ছে এক অত্যন্ত গম্ভীর বা ‘ইনটেন্স’ অবতারে। বল্লু রাম বলরামের সেই দুর্ধর্ষ প্রত্যাবর্তনের আঁচ পেয়েই ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে।

পরিচালক সুভাষ ঘাইয়ের হাত ধরে ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল ‘খলনায়ক’। বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি মাধুরী দীক্ষিত এবং জ্যাকি শ্রফের রসায়নও নজর কেড়েছিল সকলের। এবার সিক্যুয়েল আসার খবরে গুঞ্জন শুরু হয়েছে, পুরনো কাস্টের কাউকেও কি ফের দেখা যাবে? যদিও সঞ্জয় বা পরিচালক, কারোর পক্ষ থেকেই এই নিয়ে এখনই খোলসা করে কিছু জানানো হয়নি।

সঞ্জয় দত্তর ফিল্মি কেরিয়ারে এই মুহূর্তে নানা রঙের চরিত্র থাকলেও, বল্লুর জায়গা যে আলাদা, তা ফের প্রমাণিত। বিশেষ করে কেজিএফ-এর ‘অধীরা’ হওয়ার পর তাঁর নেতিবাচক চরিত্রের তেজ আরও বেড়েছে। ফলে ‘খলনায়ক রিটার্নস’ যে বিনোদনের নতুন রেকর্ড গড়তে চলেছে, তার পূর্বাভাস মিলছে এখনই। সব মিলিয়ে ৩৩ বছর পর বল্লুর এই নয়া ইনিংস বড় পর্দায় ঠিক কতটা ম্যাজিক তৈরি করে, সেটাই এখন দেখার।

Read more!
Advertisement
Advertisement