Advertisement

প্রাইভেট ছবি ভাইরাল নেট দুনিয়ায়! বেজায় চটলেন অনুষ্কা

বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও স্বামী বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে নিজের বাড়ির বারান্দায় সময় কাটাচ্ছিলেন। যা ক্যামেরাবন্দি করেছিলেন এক চিত্ৰগ্রাহক। তাঁর সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে ভাইরাল হয়েছে। আর সেই জন্যেই বেজায় চটলেন অভিনেত্রী। 

অনুষ্কা শর্মাঅনুষ্কা শর্মা
Aajtak Bangla
  • মুম্বই,
  • 07 Jan 2021,
  • अपडेटेड 3:43 PM IST
  • একেবারে রেগে লাল অভিনেত্রী অনুষ্কা শর্মা।
  • ভাইরাল হয়েছে তাঁর প্রাইভেট ছবি।
  • 'দয়া করে এসব বন্ধ ক্রুন'-পোস্ট অভিনেত্রীর

বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও স্বামী বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে নিজের বাড়ির বারান্দায় সময় কাটাচ্ছিলেন। যা ক্যামেরাবন্দি করেছিলেন এক চিত্ৰগ্রাহক। তাঁর সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে ভাইরাল হয়েছে। আর সেই জন্যেই বেজায় চটলেন অভিনেত্রী। 

ব্যক্তিগত সময়ের ছবি তোলার জন্য অনুষ্কা চিত্ৰগ্রাহকের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন অনুষ্কা। তিনি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ' চিত্ৰগ্রাহক এবং এই সংবাদমাধ্যমকে এতবার বার করা সত্বেও আমাদের গোপনীয়তায়  হস্তক্ষেপ করছেন তাঁরা। দয়া করে এটি বন্ধ করুন।" 

অনুষ্কার শেয়ার করা ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে তিনি কোন ছবিটির জন্যে রেগেছেন।  ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে অনুষ্কা ও বিরাট বারান্দায় বসে একসঙ্গে সময় কাটাচ্ছেন।

ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুষ্কা বলেছিলেন "তিনি এবং বিরাট তাঁদের সন্তানকে সোশ্যাল মিডিয়ায় আনতে চান না"। এই মাসেই 'বিরুষ্কা'র পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। এই বিশেষ সময়ে পরিবার ও মূলত বিরাটের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন 'মম টু বি'। বেবি বাম্প নিয়ে অনুষ্কার অনেক ছবিই সামনে এসেছে এই কয়েক মাসে। তাঁর প্রতিটি ছবির কমেন্ট বক্সে ফ্যানেরা ভরিয়ে দিয়েছেন ভালবাসা ও শুভেচ্ছায়।

সম্প্রতি, অনুষ্কা শর্মা 'ভগ' ম্যাগাজিনের একটি ফটোশুট করেছেন, যার জন্যে শিরোনাম রয়েছেন তিনি। সেই ছবিগুলিতেও অনুষ্কার বেবি বাম্পকে একেবারে স্পষ্ট দেখা গেছে। ছবিগুলিতেহবু মায়ের গর্ভাবস্থার উজ্জ্বলতা স্পষ্টভাবে দৃশ্যমান অনুষ্কার মুখে।

 

Read more!
Advertisement
Advertisement