Advertisement

Bhooth Bangla Teaser: 'ভুল ভুলাইয়া'-র ফ্লেবারেই তৈরি 'ভূত বাংলা'? অক্ষয়ের নতুন কমেডি- হরর ছবির টিজারে চর্চা

Akshaya Kunar's Bhooth Bangla: ২০০০ সাল থেকে, প্রিয়দর্শনের সঙ্গে অক্ষয়ের অসংখ্য হিট কমেডি ছবি রয়েছে। অক্ষয়ের নতুন এই ছবির খবর চাউর হওয়ার পর থেকে কৌতূহল তুঙ্গে।

অক্ষয় কুমারঅক্ষয় কুমার
Aajtak Bangla
  • মুম্বই,
  • 12 Mar 2026,
  • अपडेटेड 3:37 PM IST

'কালা ভূত গোরা ভূত, লম্বা ভূত, ছোটা ভূত...' 'রামজি আকে ভলা করেঙ্গে’ গানের এই অংশের জন্য অক্ষয় কুমারের নতুন ছবি 'ভূত বাংলা'-র বিষয়ে অবগত প্রায় সকলে। বলিউডে কমেডির ক্ষেত্রে অক্ষয় কুমারের তুলনা হয় না। ২০০০ সাল থেকে, প্রিয়দর্শনের সঙ্গে অক্ষয়ের অসংখ্য হিট কমেডি ছবি রয়েছে। অক্ষয়ের নতুন এই ছবির খবর চাউর হওয়ার পর থেকে কৌতূহল তুঙ্গে। সে প্রমাণ মেলে, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই। প্রকাশ্যে এসেছে 'ভূত বাংলা'-র টিজার। 

১৬ বছর পর ফিরছেন অক্ষয়-প্রিয়দর্শন 

'হেরা ফেরি', 'গরম মশলা', 'ভুল ভুলাইয়া', 'দে দানা দান', 'খট্টা মিঠা'-র মতো সুপারহিট ছবিতে প্রিয়দর্শনের পরিচালনায় কাজ করেছিলেন অক্ষয় কুমার। দীর্ঘ ১৬ বছর পর একসঙ্গে 'ভূত বাংলা' নিয়ে ফিরলেন অভিনেতা- পরিচালক জুটি। টিজার প্রকাশ্যে আসার পরে, তা ঝড়ের গতিতে নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে মন্তব্য করেছেন, এছবিতে 'ভুল ভুলাইয়া'-র স্বাদ রয়েছে। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত 'ভুল ভুলাইয়া'-র মতোই ভুতুড়ে প্রেক্ষাপট দিয়ে শুরু হচ্ছে 'ভূত বাংলা'-র টিজার। পার্থক্য শুধু এই যে, ওই ছবিতে মঞ্জুলিকা ছিল। আর এই ছবিতে ভাধুসুর রয়েছে। টিজারে বারবার আসছে ভাধুসুরের নাম। এই ভূতের জন্যই নাকি মঙ্গলপুরে কেউ বিয়ে করতে চায় না।

'ভূত বাংলা'-র টিজার 

ভৌতিক ঝলকের পাশাপাশি, এই ছবি যে হাস্যরসে ভরা, তা আর কারও বুঝতে বাকি থাকে না। আর যেখানে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং রাজপাল যাদব এই ত্রয়ী রয়েছে, সেই ছবির কমেডি উপাদানে যে কোনও ঘাটটি পড়বে না, তা নিয়েও কোনও সন্দেহ নেই। টিজারে অভিনেত্রী টাবু এবং ভামিকা গাব্বির ঝলকও মিলেছে। সেই সঙ্গে প্রয়াত প্রবীণ অভিনেতা আসরানির এক ঝলকও দেখা যাচ্ছে টিজারে।

'ভূত বাংলা' ছবিতে এছাড়াও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, মনোজ জোশী, রাজেশ শর্মা এবং মিথিলা পালকর। সব ঠিক থাকলে, ছবিটি ১০ এপ্রিল মুক্তি পাবে। জানা যাচ্ছে, শীঘ্রই ট্রেলারও মুক্তি পাবে।  অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনা করেছেন অক্ষয়। সেই সঙ্গে একতা কাপুর ও শোভা কাপুরও সহ- প্রযোজনা করেছেন।

Advertisement

 

 

'ধুরন্ধর ২'-র পরে বাজিমাত করতে পারবে 'ভূত বাংলা'?

আদিত্য ধরের 'ধুরন্ধর ২' ছবি মুক্তির প্রায় এক মাস পর প্রিয়দর্শন এবং অক্ষয় কুমারের ছবি 'ভূত বাংলা' মুক্তি পেতে চলেছে। বক্স অফিসে ঝড় তুলেছিল 'ধুরন্ধর'। স্বাভাবিকভাবেই 'ধুরন্ধর ২' নিয়ে উন্মাদনা তুঙ্গে। 'ভূত বাংলা' মুক্তির পর কতটা ভাল ব্যবসা করতে পারে, সেটাই এবার দেখার।

 

Read more!
Advertisement
Advertisement