Advertisement

Bobby Deol: 'ওঁর মুখে গন্ধ, ঘনিষ্ঠ দৃশ্য করব না,' কোন সুন্দরী নায়িকার কথা বলেছিলেন ববি?

একসময় সবাই ভাবত ববি দেওলের কেরিয়ার শেষ। সত্যি বলতে লিডিং হিরো হিসেবে কখনই প্রথম সারিতে আসতে পারেননি ববি। কিন্তু অভিনেতা হিসেবে তিনি কোনও অংশে কম নন। কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে এসে সেই প্রমাণ দিয়েছেন ববি।

কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে এসে সেই প্রমাণ দিয়েছেন ববি।কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে এসে সেই প্রমাণ দিয়েছেন ববি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 May 2026,
  • अपडेटेड 3:32 PM IST
  • একসময় সবাই ভাবত ববি দেওলের কেরিয়ার শেষ।
  • সত্যি বলতে লিডিং হিরো হিসেবে কখনই প্রথম সারিতে আসতে পারেননি ববি।
  • কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে এসে সেই প্রমাণ দিয়েছেন ববি।

একসময় সবাই ভাবত ববি দেওলের কেরিয়ার শেষ। সত্যি বলতে লিডিং হিরো হিসেবে কখনই প্রথম সারিতে আসতে পারেননি ববি। কিন্তু অভিনেতা হিসেবে তিনি কোনও অংশে কম নন। কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে এসে সেই প্রমাণ দিয়েছেন ববি। আশ্রম ওয়েব সিরিজ এবং অ্যানিম্যাল দিয়ে যেন নবজন্ম হয়েছে ববির। মাচো পার্সোনালিটি, মাসকুলার বডি, ম্যানলি লুক। নতুন প্রজন্মের দর্শকরা হুকড। অ্যানিম্যাল-এর সাফল্যের পর তাঁর জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে গিয়েছে। আপাতত বন্দরের শুটিং নিয়ে ব্যস্ত অভিনেতা। ছবির মুক্তির আগে এক সাক্ষাৎকারে কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন নিয়ে নানা অজানা কথা শেয়ার করলেন তিনি।

ববিকে জিজ্ঞেস করা হয়, তিনি নাকি এক সময় টুইঙ্কল খান্না, রানি মুখোপাধ্যায় এবং মণীষা কৈরালার সঙ্গে বেশ খুনসুটি করতেন। সে প্রসঙ্গে ববি জানান, ছোটবেলা থেকেই টুইঙ্কলের পেটের সমস্যা ছিল। সেই সব নিয়ে তিনি বারবার ইয়ার্কি মারতেন। আর তাতে টুইঙ্কল বেশ রেগে যেতেন।

রানি মুখোপাধ্যায়কে ‘দেড় ফুটিয়া’ বলে ডাকতেন। ববি জানান, একটি গানের শুটিংয়ের সময় তাঁরা জলের উপর ভেলায় ছিলেন। সেই সময় দু’জনের মধ্যে রীতিমতো ঝগড়া লেগে গিয়েছিল।

অনেকেই বলেন, এক সময় মণীষা কৈরালার মতো জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গেও নাকি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে অস্বীকার করেছিলেন ববি। তা নিয়ে জানতে চাওয়া হলে বলেছিলেন, ওঁর মুখ থেকে দুর্গন্ধ বের হত।  

সাক্ষাৎকারে সলমন খানের প্রসঙ্গও আসে। ববির দাবি, সলমান অত্যন্ত বড় মনের মানুষ। তিনি সব সময় অন্যদের সাহায্য করতে চান। ববির কথায়, তাঁর বাবা ধর্মেন্দ্র মনে করতেন, সলমনের স্বভাব-চরিত্র নাকি অনেকটাই তাঁর মতো।

ববি জানান, ‘রেস থ্রি’-এর আগে তাঁর কেরিয়ার খুব একটা ভাল যাচ্ছিল না। সেই সময় একটি প্রোজেক্টের জন্য দাড়ি রেখেছিলেন। সলমন তাঁকে দেখেই দাড়ি কেটে ফেলতে বলেছিলেন। পরে ‘রেস ৩’-তে অভিনয়ের সুযোগ পান ববি। তাঁর মতে, সেই ছবিই তাঁকে নতুন করে দর্শকদের সামনে তুলে ধরতে সাহায্য করে।

ববির কথায়, 'সলমন খানের ছবিতে কাজের সুযোগ আমার কেরিয়ারে বড় পরিবর্তন এনে দেয়। অনেক দর্শক, যাঁরা আগে আমাকে চিনতেন না, তাঁরাও সেই ছবির মাধ্যমে আমাকে চিনতে শুরু করেন।'

Advertisement

প্রসঙ্গত, ববির নতুন ছবি বন্দর (Bandar) আগামী ৫ জুন রিলিজ হবে।

Read more!
Advertisement
Advertisement