
মাত্র ২৭ বছর বয়সেই প্রয়াত হলেন বলিউড অভিনেত্রী ও মডেল অনন্যা রাজ। যদিও অভিনেত্রীর মৃত্যু হয়েছে প্রায় একমাস আগে, গত ১৫ জুলাই। ‘৭ আওয়ার্স টু গো’, ‘দ্য ফাইনাল এক্সিট’, ‘ঘোস্ট’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। এর পাশাপাশি তেলেগু ছবিতেও কাজ করেন অভিনেত্রী। অনন্যার মৃত্যুর একমাস পর তাঁর পরিবারের পক্ষ থেকে অভিনেত্রীর অফিসিয়াল ইনস্টাগ্রামে মৃত্যুর খবর দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে গত এক বছরের বেশি সময় ধরে অনন্যা শারীরিক ও মানসিক নানা সমস্যার সঙ্গে লড়াই করছিলেন। অনন্যা গত ১৫ জুলাই শান্তিপূর্ণভাবে চিরনিদ্রায় গিয়েছেন বলেও জানানো হয়েছে।
অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আনা হয় ১৫ অগাস্টের দিন। অভিনেত্রীর ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়ে পরিবারের তরফে জানানো হয়, ১৫ জুলাই ভোররাতে ঘুমের মধ্যেই শান্তিতে মৃত্যু হয়েছে তাঁর। গত এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যার সঙ্গে লড়াই করছিলেন অনন্যা। পরিবারের দাবি, সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে যোদ্ধার মতো লড়াই করেছিলেন তিনি। এই সময়কালটা তাঁরা একেবারে ব্যক্তিগতভাবে কাটাতে চাইছেন।
বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে বলা হয়, আমরা অনন্যার পরিবারের পক্ষ থেকে বলছি। খুবই দুঃখের সঙ্গে এটা ঘোষণা করছি যে অনন্যা প্রয়াত হয়েছেন গত ১৫ জুলাই। ঘুমের মধ্যেই খুব শান্তিপূর্ণভাবে সে চলে গিয়েছে। গত এক বছরের বেশি সময় ধরে সে শারীরিক ও মানসিকভাবে নানান সমস্যায় ছিল। তবে সে একজন যোদ্ধার মতোই সেই সবকিছুর সঙ্গে লড়াই করছিল। পরিবারের তরফে জানানো হয়েছে, অনন্যা ছিলেন দৃঢ়চেতা এক তরুণী। নিজের জীবনকে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বাঁচতেন। তাঁর অনুপস্থিতি যে পরিবারের কাছে গভীর শূন্যতা তৈরি করেছে, সে কথাও জানানো হয়েছে বিবৃতিতে। একই সঙ্গে অনন্যার আত্মার শান্তির জন্য সকলের কাছে প্রার্থনার আবেদন জানিয়েছে পরিবার। এই কঠিন সময়ে তাঁরা ব্যক্তিগত পরিসর এবং নীরবতা বজায় রাখতে চান বলেও জানিয়েছেন।
অনন্যা রাজ হিন্দি ও আঞ্চলিক ভাষার বহু ছবিতে অভিনয় করেছেন। তিনি মুম্বইতেই বড় হয়েছেন এবং সিনেমা ও মিউজিক ভিডিওর মাধ্যমে হিন্দি ইন্ডাস্ট্রিতে তাঁর সফর শুরু। ২০১৬ সালে অনন্যা বলিউডে ডেবুউ করেন 7 Hours to Go ছবির মাধ্যমে। এছাড়াও ঘোস্ট ও দ্য ফাইনাল এক্সটি ছবিতেও কাজ করেছিলেন অনন্যা। দক্ষিণের কিছু ছবিতেও তিনি অভিনয় করেছেন।