Advertisement

Deepika Ranveer Daughter: নবমীর সন্ধ্যায় ছোট মেয়েকে প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, কী নাম রাখলেন?

Deepika 2nd Daughter: নবমীর দিন নিজেদের ছোট্ট মেয়ের নাম ও ছবি প্রকাশ্যে আনলেন রণবীর ও দীপিকা। চার সদস্যের একটি ছবি শেয়ার করেছেন বলিউড দম্পতি।

নবমীর সন্ধ্যায় ছোট মেয়েকে প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীরনবমীর সন্ধ্যায় ছোট মেয়েকে প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর
Aajtak Bangla
  • মুম্বই,
  • 20 Oct 2026,
  • अपडेटेड 9:23 PM IST
  • সেপ্টেম্বর মাসেই সুখবর শুনিয়েছিলেন বলিউডের তারকা দম্পতি।
  • ১৯ সেপ্টেম্বর দ্বিতীয়বার মা-বাবা হয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।
  • টানা একমাস পেরিয়ে গেলেও ছোটো মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি।

সেপ্টেম্বর মাসেই সুখবর শুনিয়েছিলেন বলিউডের তারকা দম্পতি। ১৯ সেপ্টেম্বর দ্বিতীয়বার মা-বাবা হয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। কিন্তু তখন থেকেই টানা একমাস পেরিয়ে গেলেও ছোটো মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি। অবশেষে এক মাসের পর নবমীর রাতে মেয়ের নাম ও ছবি সামনে আনলেন বলিউড সেলেব দম্পতি।

সোশ্যাল মিডিয়ায় দীপিকা ও রণবীর জানালেন, তাঁদের ছোট মেয়ের নাম রাখা হয়েছে দেবী। ইনস্টা পোস্টে পরিবারের চার সদস্যের একটি ছবি শেয়ার করে এই সুখবর জানিয়েছেন তারকা দম্পতি। তাঁদের বড় মেয়ের নাম দুয়া।

ছবিতে দেখা যাচ্ছে, রণবীর সিং কোলে নিয়ে রয়েছেন তাঁদের বড় মেয়ে দুয়াকে। সে আদর করে চুমু খাচ্ছে তার সদ্যোজাত ছোট বোন দেবীকে। অন্যদিকে, দীপিকা পাড়ুকোন ছোট্ট দেবীকে কোলে নিয়ে হাসিমুখে ছোট মেয়ের দিকে তাকিয়ে রয়েছেন। ছবিটি যেন এক আবেগঘন মুহূর্তের সাক্ষী।

ছবিটি শেয়ার করে দীপিকা ক্যাপশনে লিখেছেন,'ভালোবাসার দেবী পাড়ুকোন সিং।'দশেরার দিন ছোট মেয়েকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে এই বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুললেন তারকা দম্পতি।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা ও রণবীর। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে সেই সুখবর ভাগ করে নিয়েছিলেন তাঁরা। প্রথমবারের মতো এবারও খুব সহজ ও মিষ্টি বার্তায় সন্তানের জন্মের খবর জানিয়েছিলেন তারকা দম্পতি। চলতি বছরের এপ্রিল মাসে দ্বিতীয়বার বাবা-মা হতে চলার খবর ঘোষণা করেছিলেন তাঁরা।

অন্যদিকে, ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথম কন্যাসন্তান দুয়ার জন্ম হয়েছিল। প্রথমবার মা-বাবা হওয়ার স্বাদ পেয়েছিলেন দীপিকা ও রণবীর। আজ সেই সন্তান দুয়ার বয়স ২ বছর পার। এরমধ্যেই দিদি হয়ে উঠল সে। দুয়া আর দেবীকে নিয়ে সুখী ছবি শেয়ার করে নিলেন তারকা দম্পতি।

 

Read more!
Advertisement
Advertisement