Advertisement

Govinda Money Problem: দেউলিয়া হয়েছেন গোবিন্দা! স্কুলে নাচতে বাধ্য হচ্ছেন? ম্যানেজার বলেন বাড়ি বন্ধক ছিল...

Govinda Money Problem: ম্যানেজারের দাবি, গোবিন্দা এখনও সম্পূর্ণভাবে তাঁর স্ত্রী সুনিতা এবং দুই সন্তানকে আর্থিকভাবে দেখাশোনা করছেন। সংসারের খরচ বা জীবনযাত্রা নিয়ে কোনও সমস্যা নেই। নাচের অনুষ্ঠান বা ইভেন্টে অংশ নেওয়াও তাঁর দীর্ঘদিনের পেশাগত কাজ।

Aajtak Bangla
  • মুম্বই,
  • 05 Feb 2026,
  • अपडेटेड 11:57 PM IST

Govinda Money Problem: বলিউড অভিনেতা গোবিন্দা দেউলিয়া হয়েছেন। এমন গুঞ্জনে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সরগরম। তবে এই জল্পনাকে সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দিলেন গোবিন্দর ম্যানেজার শশী সিনহা। তাঁর স্পষ্ট বক্তব্য, স্কুল বা বিভিন্ন অনুষ্ঠানে নাচের পারফরম্যান্স দেওয়া গোবিন্দর পেশারই অঙ্গ, আর্থিক সংকটের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

শশী সিনহা জানান, বিমানবন্দরে গোবিন্দাকে ট্যাক্সিতে দেখা যাওয়ার পর থেকেই দেউলিয়া হওয়ার গুজব ছড়ায়। কিন্তু ওই দিন ব্যক্তিগত গাড়ি ঢোকার অনুমতি না থাকায় বাধ্য হয়েই ট্যাক্সি ব্যবহার করেছিলেন অভিনেতা। বাস্তবে গোবিন্দর নিজের একাধিক গাড়ি রয়েছে বলেও জানান তিনি।

ম্যানেজারের দাবি, গোবিন্দা এখনও সম্পূর্ণভাবে তাঁর স্ত্রী সুনিতা এবং দুই সন্তানকে আর্থিকভাবে দেখাশোনা করছেন। সংসারের খরচ বা জীবনযাত্রা নিয়ে কোনও সমস্যা নেই। নাচের অনুষ্ঠান বা ইভেন্টে অংশ নেওয়াও তাঁর দীর্ঘদিনের পেশাগত কাজ।

আরও পড়ুন

বাড়ি বন্ধক রাখার প্রসঙ্গেও মুখ খুলেছেন শশী সিনহা। তিনি জানান, অতিরিক্ত উদারতার কারণেই একসময় গোবিন্দ নিজের ফিক্সড ডিপোজিট ভেঙে অন্যদের সাহায্য করেন, যার জেরে ঋণের বোঝা তৈরি হয়। সেই সময়ই বাড়ি বন্ধক রাখা হয়েছিল। তবে সাম্প্রতিক ইভেন্ট ও ডান্স পারফরম্যান্সের মাধ্যমেই সেই ঋণ পুরোপুরি শোধ করেছেন গোবিন্দ।

চলতি সময়ে গোবিন্দর কোনও সুপারহিট না থাকলেও কাজের অভাব নেই বলেই দাবি ম্যানেজারের। কোটি টাকার প্রস্তাব এলেও পছন্দের স্ক্রিপ্ট না হলে তিনি তা ফিরিয়ে দেন। প্রথম সারির প্রযোজকদের কাছ থেকেও নিয়মিত ছবির প্রস্তাব পাচ্ছেন অভিনেতা।

এমনকি খুব শিগগিরই ‘Govinda Films International’ ব্যানারে একটি বড় প্রজেক্টের ঘোষণা আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন শশী সিনহা। শেষে তিনি কটাক্ষ করে বলেন, “মানুষ কেবল উদীয়মান সূর্যকেই প্রণাম করে, এটাই বাস্তব।”

 

Read more!
Advertisement
Advertisement