Advertisement

Nana Patekar: ছিলেন অফ স্পিনার, বিরাটের আউটে খেতেন না খাবার, নানা পাটেকরের ক্রিকেট-প্রেম জানেন?

নানা পাটেকর বলেন, 'ছোটবেলায় আমি একজন অফ স্পিন বোলার ছিলাম। আমরা খুব গরিব ছিলাম। ক্রিকেট শেখার মতো টাকা ছিল না। তাই আমি শিবাজি পার্কে গিয়ে সেখানে যাঁরা নেটে ব্যাটিং করত, তাঁদের বল করতাম।' তিনি জানান, মাত্র ১০ দিন প্র্যাকটিস করার পরই বুঝতে পেরেছিলেন যে ভাল বোলিং করতে পারবেন।

নানা পাটেকর (ছবি: পিটিআই)নানা পাটেকর (ছবি: পিটিআই)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Oct 2026,
  • अपडेटेड 9:21 AM IST
  • ছোটবেলায় আমি একজন অফ স্পিন বোলার ছিলাম
  • আমরা খুব গরিব ছিলাম
  • ক্রিকেট শেখার মতো টাকা ছিল না

প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। বৃহস্পতিবার সকালে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। গোয়াতে নিজের বাড়িতেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। তারপর সেখানে পৌঁছয় মেডিক্যাল টিম। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ৪৫ মিনিট ধরে তাঁকে সিপিআর দেওয়া হয়। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। সকাল ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। আর এই খবর সামনে আসার পরই শোকের ছায়া সিনে প্রেমীদের মনে। দেশ হারাল এক দক্ষ অভিনেতাকে। পাশাপাশি ভারতীয় ক্রিকেটও তাঁদের এক অনুরাগীকে হারিয়ে ফেলল। 

আসলে নানা পাটেকর শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ ক্রিকেট ভক্ত। আর ২০১৫ সালের একটি সাক্ষাৎকারে তিনি নিজের শৈশবের কথা সকলের সামনে তুলে ধরেছিলেন। তিনি জানিয়েছিলেন, ছোটবেলায় ক্রিকেট প্রতি তাঁর বিশেষ আগ্রহ ছিল। তিনি অফ স্পিন বোলিং করতেন। 

ক্রিকেট প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন, যখনই ভারত- পাকিস্তান ম্যাচ খেলা হতো, তখন তিনি টিভির সামনে থেকে উঠতেন না। এই বর্ষীয়ান অভিনেতা বলেন, 'ছোটবেলায় আমি একজন অফ স্পিন বোলার ছিলাম। আমরা খুব গরিব ছিলাম। ক্রিকেট শেখার মতো টাকা ছিল না। তাই আমি শিবাজি পার্কে গিয়ে সেখানে যাঁরা নেটে ব্যাটিং করত, তাঁদের বল করতাম।' তিনি জানান, মাত্র ১০ দিন প্র্যাকটিস করার পরই বুঝতে পেরেছিলেন যে ভাল বোলিং করতে পারবেন।

এরপরই তাঁর বক্তব্য ছিল, 'এখনও তাঁর মধ্যে একজন ক্রিকেটার বাস করে।' বয়সের সঙ্গে তাঁর খেলার প্রতি আবেগ কমেনি।

প্রিয় ক্রিকেটার কে? 
যতদূর খবর, নানা পাটেকরের প্রিয় ক্রিকেটার ছিলেন বিরাট কোবলি। আর বিষয়টা নিয়ে মুখও খুলেছিলেন তিনি। জানিয়েছিলেন, বিরাট তাড়াতাড়ি আউট হয়ে গেলে তাঁর খেতে ইচ্ছে করে না। 


জীবনের পথে এগোতে এগোতো ক্রিকেট এবং সিনেমার মধ্যে তুলনা টানতেও ছাড়েননি নানা পাটেকর। তাঁর মতে, এই দু'টিই পরীক্ষার মতো। একজন ক্রিকেটারের খেলা ৫ দিন স্থায়ী হয়। আবার একজন অভিনেতার কাজ দেড় থেকে দুই বছর পর্যন্ত চলতে পারে। 

Advertisement

আর সেই ক্রিকেট প্রেমীর মৃত্যুর খবরে ইতিমধ্যেই শোকের ছায়া সব মহলে। ইতিমধ্যেই বড় বড় সব বলিউড তারকা নানা পাটেকরের উদ্দেশে শ্রদ্ধা জানিয়েছেন। 

যদিও এখনই নানা পাটেকর মরদেহ পাবেন না তাঁর পরিবারের সদস্যরা। তার আগে ময়নাতদন্ত হবে। এরপরই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement