Advertisement

Lata Mangeshkar: করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর, ভর্তি ICU-তে

লতা মঙ্গেশকরের ভাইঝি সৃষ্টি তার হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কিংবদন্তি গায়ককে আইসিইউতে ভর্তি করা হয়েছে। ভক্তদের জন্য এটা স্বস্তির বিষয় যে লতা মঙ্গেশকরের মধ্যে করোনার লক্ষণ কম পাওয়া গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

লতা মঙ্গেশকরলতা মঙ্গেশকর
Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 11 Jan 2022,
  • अपडेटेड 1:01 PM IST
  • লতা মঙ্গেশকরের বয়স বিবেচনায করে তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
  • লতা মঙ্গেশকরের ভাইঝি সৃষ্টি তার হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Lata mangeshkar corona postive: করোনার কবলে পড়েছেন সকলের প্রিয় প্রবীণ গায়িকা লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। ৯২ বছর বয়সি কিংবদন্তি গায়িকা করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। লতা মঙ্গেশকরের বয়স বিবেচনা করে তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।


লতা মঙ্গেশকর করোনায় আক্রান্ত হয়েছেন, সুস্থ হওয়ার জন্য প্রার্থনা করছেন ভক্তরা

লতা মঙ্গেশকরের ভাইঝি সৃষ্টি তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কিংবদন্তি গায়ককে আইসিইউতে ভর্তি করা হয়েছে। ভক্তদের জন্য এটা স্বস্তির বিষয় যে লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে।

লতা মঙ্গেশকরের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য সামনে আসার পর বলিউড মহলে আলোড়ন তুঙ্গে। সেলিব্রিটি-সহ তাঁর অসংখ্য ভক্তরা নাইটিঙ্গেল লতা মঙ্গেশকরের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

 


বলিউড-টিভির অনেক সেলিব্রিটি করোনার কবলে

মহারাষ্ট্র ও মুম্বইয়ে করোনা ভাইরাস সবচেয়ে বেশি বিপর্যয় সৃষ্টি করেছে। সোমবার, মহারাষ্ট্রে করোনার কবলে পড়েছেন ৩৩,৪৭০ জন  এবং 8 জন মারা গিয়েছেন। এর মধ্যে ১৩,৬৪৮ জন আক্রান্ত রয়েছেন শুধুমাত্র মুম্বইয়ে। সেখানে করোনায় প্রাণ হারিয়েছেন ৫ জন। বলিউড ও টিভি জগতের অনেক তারকাই করোনায় আক্রান্ত হয়েছেন। অনেকেই সুস্থ হয়েছেন এবং অনেকে এখনও ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছেন।

 

Read more!
Advertisement
Advertisement