Advertisement

'জিন্দা হ্যায়...' জন্মদিনে বাদশার রিটার্ন গিফ্ট, দেখুন Pathaan Teaser

কাঁটায় কাঁটায় সকাল ১১টা... শাহরুখ খানের (Shah Rukh Khan) ফ্যানরা হুড়মুড়িয়ে ভিড় জমিয়ে দিলেন পাঠানের টিজার (Pathaan Teaser) দেখতে। আজ বলিউড বাদশার ৫৭তম জন্মদিন। আগেই ঘোষণা করেছিলেন, ফ্যানদের বিশেষ রিটার্ন গিফ্ট দেবেন তিনি। কথা রাখলেন। আরও একটি কথা দিয়ে রাখলেন, ২৫ জানুয়ারি ছবি মুক্তির পর থেকে ফের একবার শাহরুখ জ্বরে আসমুদ্র হিমাচল আক্রান্ত হতে পারে।

'জিন্দা হ্যায়...' জন্মদিনে বাদশার রিটার্ন গিফ্ট, দেখুন Pathaan Teaser'জিন্দা হ্যায়...' জন্মদিনে বাদশার রিটার্ন গিফ্ট, দেখুন Pathaan Teaser
Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 02 Nov 2022,
  • अपडेटेड 11:41 AM IST

কাঁটায় কাঁটায় সকাল ১১টা... শাহরুখ খানের (Shah Rukh Khan) ফ্যানরা হুড়মুড়িয়ে ভিড় জমিয়ে দিলেন পাঠানের টিজার (Pathaan Teaser) দেখতে। আজ বলিউড বাদশার ৫৭তম জন্মদিন। আগেই ঘোষণা করেছিলেন, ফ্যানদের বিশেষ রিটার্ন গিফ্ট দেবেন তিনি। কথা রাখলেন। আরও একটি কথা দিয়ে রাখলেন, ২৫ জানুয়ারি ছবি মুক্তির পর থেকে ফের একবার শাহরুখ জ্বরে আসমুদ্র হিমাচল আক্রান্ত হতে পারে।

এার আসা যাক টিজারের কথায়। একেবারে প্রথম সেকেন্ড থেকে আপনাকে সিটের সঙ্গে বেঁধে ফেলবে টিজারটি। টিজারেই পাঠান ওরফে শাহরুখের পরিচয় দেওয়া হচ্ছে। ৩ বছর আগে একটি মিশনে ধরা পড়েন ভারতীয় সিক্রেট এজেন্ট পাঠান। তার পর থেকে তার কোনও খবর নেই। স্বাভাবিক ভাবে গোপনীয় নানা তথ্য বার করার জন্য পাঠানকে অত্যাচারও সহ্য করতে হয়। তিনি বেঁচে আছেন, না মারা গিয়েছেন, সেই প্রশ্ন হতেই ভেসে আশে বাদশার কণ্ঠস্বর, 'জিন্দা হ্যায়...'

ইংরেজিতে একটা কথা আছে অ্যালাইভ অ্যান্ড কিকিং... প্রায় ৪ বছর পর বড় পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ। তাই ফেরার সিনেমায় কোনও ফাঁক রাখতে চাইবেন না। সেটাই স্বাভাবিক। রাখেনওনি। সিক্স প্যাক এখন অতীত। এইট প্যাকে আগুন ধরাচ্ছেন শাহরুখ। অন্য দিকে গ্ল্যামার এবং অ্যাকশনের পারফেক্ট ব্লেন্ড এবং আই ক্যান্ডি দীপিকা পাদুকোন যোগ্য সঙ্গত করতে তৈরি।

হিরো যদি জবরদস্ত হয়, ভিলেন জব্বর না হলে চলে! তাই জন আব্রাহামের প্রবেশ। সব মিলিয়ে সামনের বছরের গোড়াতেই বড় ধামাকার জন্য অপেক্ষা করতে পারেন সিনেমাপ্রেমীরা। কথায় আছে, সকাল দেখে বোঝা যায়, দিনটা কেমন যাবে। জানুয়ারি যদি দারুণ হয়, তবে বছরের বাকি দিনে শাহরুখের একাধিক ছবি মুক্তির জন্য তৈরি থাকবে এ বিষয়ে কোনও সন্দেহ নেই।

Read more!
Advertisement
Advertisement