
'3 Idiots' মুভির সিক্যুয়েল আসছে। সম্প্রতি বলিউড সুপারস্টার আমির খান খবরটি নিশ্চিত করতেই শোরগোল পড়ে গিয়েছে বলিউডে। বলিউডের বক্স অফিসে রেকর্ড আয় করা 3 Idiots সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। অবশেষে পরিচালক রাজকুমার হিরানি থ্রি ইডিয়টস ছবির সিক্যুয়েল নিয়ে মুখ খুললেন। তিনি জানালেন, '3 Idiots' ছবির সিক্যুয়েল নিয়ে কাজ চলছে। তবে কবে তা রিলিজ করবে,তা নিয়ে কিছু জানাননি রাজু হিরানি।
'3 Idiots'-এর সিক্যুয়েল আসছে
আরও একটি খবর ইন্টারনেটে ঘুরছে, থ্রি ইডিয়টস-এর সিক্যুয়েল ফোর্থ ইডিয়ট হিসেবে থাকছেন অভিনেতা ভিকি কৌশল। India Today-কে এক্সক্লুসিভ ইন্টারভিউতে এই বিষয়ে রাজকুমার হিরানি জানিয়েছে, ছবির চিত্রনাট্য নিয়ে এখনও কাজ চলছে। তবে আমির খান, আর মাধবন ও শরমন যোশীর সঙ্গে আরও কেউ আছেন কিনা, অর্থাত্ ফোর্থ ইডিয়ট বিষয়টি উড়িয়ে দিয়েছেন হিরানি।
রাজকুমার হিরানির কথায়, 'আমির ছবিটির খসড়া চিত্রনাট্য পড়েছে। ওই চিত্রনাট্যে ওভারঅল আইডিয়াটা রয়েছে। আমি জানি না, আমির হয়তো মিডিয়াকে কিছু বলেছেন, কিন্তু আমরা এখনও চিত্রনাট্য লেখার পর্যায়ে রয়েছি। ছবিটি নিয়ে আমরা খুবই উত্সাহী। পুরো টিম এই প্রকল্প নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত।'
ছবির নাম কি 4 Idiots?
সাক্ষাৎকারে রাজকুমার হিরানি বলেন, 'আমিও শুনেছি ছবির নাম নাকি 4 Idiots রাখা হয়েছে। কিন্তু এই নাম আমি দিইনি, মিডিয়াই এই সব বলছে। সত্যি বলতে, এখানে কোনও চতুর্থ ইডিয়ট নেই। এটা 3 Idiots-ই থাকবে, শুধু গল্পটা ২০ বছর পরে এগোবে।' পরিচালক আরও জানান, এখনও স্ক্রিপ্ট তৈরির কাজ চলছে। সিক্যুয়েল নিয়ে আলোচনা শুরু হয় যখন আমির খান ইঙ্গিত দেন, রাজকুমার হিরানি তাঁকে একটি নতুন গল্পের ধারণা শুনিয়েছেন। সেই গল্পে আবারও ফিরে আসতে পারেন র্যাঞ্চো, ফারহান ও রাজু। তবে প্রায় দুই দশক পরের জীবনে।
3 Idiots বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় ছবি
আমির আগেই জানিয়েছিলেন, শুধু নস্টালজিয়ার জন্য নয়, যথেষ্ট শক্তিশালী গল্প পেলেই তাঁরা 3 Idiots-এর জগতে ফিরবেন। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত 3 Idiots বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় ছবি। এতে অভিনয় করেছিলেন আমির খান, আর মাধবন, শরমন যোশী, করিনা কাপূর, বোমান ইরানি, মোনা সিং ও আলি ফজল।
3 Idiots ছবিটিতে বাজেট ছিল ৫৫ কোটি টাকা। কিন্তু ছবিটি বক্স অফিসে ব্যবসা করে ৪০০ কোটি টাকারও বেশি। শুধু ভারতেই নয়, গোটা বিশ্বে রমরমিয়ে চলেছিল ছবিটি।