Advertisement

Rakhi Sawant Cries: 'সবাই আমায় উন্নতির সিঁড়ি হিসেবে ব্যবহার করে...,' ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়লেন রাখি

Bollywood News: বলিউডের 'ড্রামা ক্যুইন' বলেই পরিচিত রাখি সাওয়ান্ত। কীভাবে সকলের দৃষ্টি আকর্ষণ করতে হয়, তা তিনি খুব ভাল করে জানেন। গোটা বিশ্ব তাঁকে অত্যন্ত সাহসী এবং প্রাণবন্ত অভিনেত্রী হিসেবেই চেনে। কিন্তু তাঁর হাসিমাখা মুখ, সারাক্ষণ প্রচারের আড়ালে লুকিয়ে আছে গভীর বেদনা।

রাখি সাওয়ান্ত রাখি সাওয়ান্ত
Aajtak Bangla
  • মুম্বই,
  • 27 May 2026,
  • अपडेटेड 11:34 AM IST

আলোচনায় থাকেন রাখি সাওয়ান্ত। ফের শিরোনামে বলিউড অভিনেত্রী। কথায় আছে, বাইরে থেকে যাকে খুব কঠোর মনে হয়, আসলে সে ততটাই আবেগপ্রবণ এবং খাঁটি মনের মানুষ। রাখি এমনই একজন ব্যক্তিত্ব। গোটা বিশ্ব তাঁকে অত্যন্ত সাহসী এবং প্রাণবন্ত অভিনেত্রী হিসেবেই চেনে। কিন্তু তাঁর হাসিমাখা মুখ, সারাক্ষণ প্রচারের আড়ালে লুকিয়ে আছে গভীর বেদনা।

বলিউডের 'ড্রামা ক্যুইন' বলেই পরিচিত রাখি সাওয়ান্ত। কীভাবে সকলের দৃষ্টি আকর্ষণ করতে হয়, তা তিনি খুব ভাল করে জানেন। সম্প্রতি, ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী। আলাপচারিতার সময়, হঠাৎই আবেগপ্রবণ হয়ে পড়েন রাখি, যা দেখে অনেকের চোখেই জল চলে আসে। নিজের জীবনের নানা চড়াই-উতরাই এবং চ্যালেঞ্জ নিয়ে এবার অকপটে কথা বলেছেন তিনি। মনের কষ্ট প্রকাশ করতে গিয়ে রাখি বলেন, "আমি খুব কাঁদি। গতকাল রাতেও আমি অঝোরে কেঁদেছি। কেউ আমায় জিজ্ঞেস করার নেই যে আমি খেয়েছি কি না। আমার মা যখন বেঁচে ছিলেন, তখন অন্তত তিনি আমাকে খেতে বলতেন।"

রাখি আরও বলেন, "এখন নিজের বাড়িটাকেও শ্মশানের মতো মনে হয়, কারণ সেখানে খোঁজ নেওয়ার মতো কেউ নেই। আমার জীবনে এখন আর কেউ নেই। আমার আর বিয়ে করার সাহসও নেই, কারণ সবাই আমাকে ঠকিয়ে সর্বস্ব লুটে নেবে। এই মানুষগুলো আসলে স্ত্রী চায় না; তারা আমাকে কেবল নিজেদের উন্নতির সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। আমি জীবনের ওপর থেকে সব বিশ্বাস হারিয়ে ফেলেছি। কী এক গভীর পাঁকে এসে যে আমি ফেঁসে গেলাম!"

রাখি ও ভারতীর চোখে জল 

নিজের মনের গভীর বেদনা প্রকাশ করতে গিয়ে রাখি সাওয়ান্ত কান্নায় ভেঙে পড়েন। ভারতী সিং, যিনি সবসময়ই নিজের প্রাণবন্ত ও হাসিখুশি স্বভাবের জন্য পরিচিত, রাখিকে এভাবে কাঁদতে দেখে তিনিও আবেগপ্রবণ হয়ে পড়েন। তাঁর চোখেও জল চলে আসে।

Advertisement

রাখিকে এই রূপে দেখে তাঁর অনুগামীরাও গভীরভাবে ব্যথিত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অনেকেই লিখেছেন, যতই কষ্ট থাকুক না কেন, রাখি সব সময়ই সকলকে হাসানোর চেষ্টা করেন। তিনি কখনও নিজেকে অসহায় মানুষ হিসেবে জাহির করে কারও সহানুভূতি আদায়ের চেষ্টা করেন না। রাখির এই অকৃত্রিম সারল্যই মানুষের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। যদিও নেটিজেনদের একাংশ তাঁর কটাক্ষ করে লিখছেন, এটাও রাখির এক ধরনের প্রচার কৌশল। যদিও, বেশীরভাগ নেটিজেন রাখিকে ভালোবাসা ও সমর্থনে ভরিয়ে দিচ্ছেন।

 

 

দু'বার বিবাহবিচ্ছেদ 

রাখি সাওয়ান্ত বর্তমানে কোনও সম্পর্কে নেই বলেই খবর। দু'বার বিয়ে করা সত্ত্বেও, তিনি আজও একাকীত্বের মাঝেই দিন কাটাচ্ছেন। দু'বার বিবাহবিচ্ছেদ হয় অভিনেত্রীর। ২০১৯ সালে তিনি প্রথম রিতেশ সিংকে বিয়ে করেন। ২০২২ সালে সেই বিয়ে ভেঙে যায়। এরপর সেই বছরই রাখি ইসলাম ধর্ম গ্রহণ করে ব্যবসায়ী আদিল খান দুররানিকে বিয়ে করেন। কিন্তু সেই বিয়েও এক বছরের মধ্যেই ভেঙে যায়। এছাড়াও বহু সম্পর্কে জড়িয়েছেন রাখি। 

 

Read more!
Advertisement
Advertisement