Advertisement

Ramayana Box Office Collection: ৭ দিনেই ৯০০ কোটি পার, ১০০০ কোটির পথে রণবীর-যশের রামায়ণ

ভাইফোঁটার পর প্রথম কাজের দিনেও বক্স অফিসে দাপট দেখিয়েছে ছবিটি। বুধবার, ১১ নভেম্বর ভারতে ৭০.৬৫ কোটি টাকা নেট আয় করেছে 'রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড'। এর ফলে সাত দিনে ছবিটির ভারতে নেট কালেকশন দাঁড়িয়েছে ৫১১.১০ কোটি টাকা।

রামায়ণের বক্স অফিস কালেকশন রামায়ণের বক্স অফিস কালেকশন
  • 12 Nov 2026,
  • अपडेटेड 10:26 AM IST
  • ভাইফোঁটার পর প্রথম কাজের দিনেও বক্স অফিসে দাপট দেখিয়েছে ছবিটি
  • বুধবার, ১১ নভেম্বর ভারতে ৭০.৬৫ কোটি টাকা নেট আয় করেছে 'রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড'
  • এর ফলে সাত দিনে ছবিটির ভারতে নেট কালেকশন দাঁড়িয়েছে ৫১১.১০ কোটি টাকা

বক্স অফিসে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে 'রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড'। ৫ নভেম্বর রিলিজ করেছে নীতেশ তিওয়ারি পরিচালিত এই বিগ বাজেটের ছবি। তারপর থেকেই বক্সঅফিসে ঝড় উঠেছে। মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে ৯০০ কোটি টাকার বেশি আয় করেছে সিনেমাটি। ভারতে নেট কালেকশনও ৫০০ কোটির গণ্ডি  ছাড়িয়ে গিয়েছে। ভাইফোঁটার উৎসবের মরসুমে ছবির ব্যবসায় এসেছে বড়সড় জোয়ার।

ভাইফোঁটার পর প্রথম কাজের দিনেও বক্স অফিসে দাপট দেখিয়েছে ছবিটি। বুধবার, ১১ নভেম্বর ভারতে ৭০.৬৫ কোটি টাকা নেট আয় করেছে 'রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড'। এর ফলে সাত দিনে ছবিটির ভারতে নেট কালেকশন দাঁড়িয়েছে ৫১১.১০ কোটি টাকা।

বক্স অফিসের হিসেব রাখা সংস্থা Sacnilk জানিয়েছে, সাত দিনে ভারতে ছবিটির মোট গ্রস কালেকশন ৬১১.০৫ কোটি টাকা। বিদেশের বাজার থেকে এসেছে আরও ৩২৩.৫০ কোটি টাকা। এর মধ্যে সপ্তম দিনে বিদেশ থেকে আয় হয়েছে ২৫ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বজুড়ে ছবিটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৯৩৪.৫৫ কোটি টাকা। ২০২৬ সালের সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবিগুলির তালিকায় জায়গা করে নিয়েছে এই সিনেমা।

উৎসবের মরশুমে দুরন্ত প্রত্যাবর্তন
মুক্তির প্রথম সপ্তাহে ছবির ব্যবসায় একাধিক ওঠানামা দেখা গিয়েছে। বৃহস্পতিবার প্রথম দিন ছবিটির নেট আয় ছিল ৬৪.৮৫ কোটি টাকা। শুক্রবার দ্বিতীয় দিনে আয় কমে দাঁড়ায় ৪৮.০৫ কোটি টাকা। 

তবে সপ্তাহান্তে ফের ঘুরে দাঁড়ায় রামায়ণ। শনিবার তৃতীয় দিনে আয় হয় ৬৯.৮০ কোটি টাকা। রবিবার চতুর্থ দিনে সংগ্রহ ছিল ৫৬.১৫ কোটি টাকা।

সোমবার কাজের দিনও ছবির ব্যবসায় বড়সড় উত্থান দেখা যায়। পঞ্চম দিনে আয় একলাফে ৯১.৫ শতাংশ বেড়ে হয় ১০৭.৫০ কোটি টাকা। Sacnilk-এর রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।

ভাইফোঁটার দিন মঙ্গলবারও সেই গতি বজায় ছিল। ষষ্ঠ দিনে ছবিটি নেট আয় করে ৯৪.১০ কোটি টাকা। মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিনে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। 

Advertisement

ভাইফোঁটার ছুটির মরসুম শেষ হলেও বুধবার ছবির ব্যবসায় বড় পতন হয়নি। দেশের ২৪,২৩৯টি শো থেকে আয় হয়েছে ৭০.৬৫ কোটি টাকা। আগের দিনের তুলনায় আয় কমেছে মাত্র ২৪.৯ শতাংশ। ফলে মাত্র সাত দিনেই ৫০০ কোটির নেট আয়ের ক্লাবে ঢুকে পড়েছে ছবিটি।

প্রথম সাত দিনে ছবিটির প্রায় ১.৯৭ কোটি টিকিট বিক্রি হয়েছে। এই সময়ের মধ্যে মোট শো হয়েছে ১,৬৬,৪৭৬টি। দ্বিতীয় উইকএন্ডের আগেই বিশ্বজুড়ে ১,০০০ কোটি টাকার ক্লাবে ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে ছবিটির।

এই প্রসঙ্গে বলি, ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। দেবী সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। এছাড়া লক্ষ্মণের চরিত্রে দেখা গিয়েছে রবি দুবেকে। অন্যদিকে রাবণের ভূমিকায় অভিনয় করেছেন যশ।

এই ছবির সিক্যুয়েল মুক্তি পাওয়ার কথা ২০২৮ সালের দীপাবলিতে। দ্বিতীয় পর্বে ভগবান হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওলকে। প্রথম ছবির পোস্ট-ক্রেডিট দৃশ্যেই তাঁর চরিত্রের ঝলক দেখানো হয়েছিল।

 

Read more!
Advertisement
Advertisement