Advertisement

Ramayana Box Office Collection: প্রথম দিনেই বক্স অফিসে ঝড় 'রামায়ণ'-এর, কত কোটি টাকার ব্যবসা করল রণবীরের ছবি?

প্রাথমিক হিসেব অনুযায়ী, প্রথম দিনের আয়ের নিরিখে 'ধুরন্ধর', শাহরুখ খানের 'পাঠান' এবং রণবীর কাপুরের 'অ্যানিমাল'-কেও পিছনে ফেলে দিয়েছে 'রামায়ণ'। চলতি বছরের সবচেয়ে বড় ওপেনিংয়ের তালিকায় ছবিটি রয়েছে দ্বিতীয় স্থানে। তার উপরে রয়েছে একমাত্র 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'। তবে প্রথম দিনের আয়ের নিরিখে প্রভাস অভিনীত 'আদিপুরুষ'-কে টপকাতে পারেনি এই ছবি।

রামায়ণের বক্স অফিস কালেকশন রামায়ণের বক্স অফিস কালেকশন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Nov 2026,
  • अपडेटेड 8:09 AM IST
  • প্রথম দিনের আয়ের নিরিখে 'ধুরন্ধর', শাহরুখ খানের 'পাঠান' এবং রণবীর কাপুরের 'অ্যানিমাল'-কেও পিছনে ফেলে দিয়েছে 'রামায়ণ'
  • চলতি বছরের সবচেয়ে বড় ওপেনিংয়ের তালিকায় ছবিটি রয়েছে দ্বিতীয় স্থানে
  • তার উপরে রয়েছে একমাত্র 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'

এখন সবার মুখেই রামায়ণ। হলে ভিড়। রিভিউও ভালই। আর রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ অভিনীত 'রামায়ণ' ২০২৬ সালে মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে দ্বিতীয় বড় ওপেনিংয়ের রেকর্ড গড়েছে। নীতেশ তিওয়ারি পরিচালিত এই পৌরাণিক মহাকাব্যিক ছবি ঘিরে মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে প্রবল উন্মাদনা ছিল। অগ্রিম টিকিট বুকিংয়েও তার প্রতিফলন দেখা গিয়েছে। 


প্রাথমিক হিসেব অনুযায়ী, প্রথম দিনের আয়ের নিরিখে 'ধুরন্ধর', শাহরুখ খানের 'পাঠান' এবং রণবীর কাপুরের 'অ্যানিমাল'-কেও পিছনে ফেলে দিয়েছে 'রামায়ণ'। চলতি বছরের সবচেয়ে বড় ওপেনিংয়ের তালিকায় ছবিটি রয়েছে দ্বিতীয় স্থানে। তার উপরে রয়েছে একমাত্র 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'। তবে প্রথম দিনের আয়ের নিরিখে প্রভাস অভিনীত 'আদিপুরুষ'-কে টপকাতে পারেনি এই ছবি।

বক্স অফিসের হিসেব রাখা ওয়েবসাইট Sacnilk-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতে ৬৪.৮৫ কোটি টাকা নেট কালেকশন করেছে 'রামায়ণ'। বিভিন্ন ভাষায় মোট ২৫,২০০টি শো-তে প্রদর্শিত হয়েছে ছবিটি। যার মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে হিন্দি ভাষার ছবিটি।

হিন্দি ভাষার ২০,৬৭৮টি শো থেকে আয় করেছে ৪৭.৫০ কোটি টাকা। অন্যদিকে, ১,১৯৭টি শো থেকে কন্নড় ভাষায় আয় ৭.২৫ কোটি টাকা। তেলুগু ভাষার ১,৭৭৬টি শো থেকে সংগ্রহ করেছে ৬ কোটি টাকা।

তামিল ভাষার থেকে এসেছে ২.৬০ কোটি টাকা। মালয়ালম ভার্সনে আয় ৫৫৭টি শো থেকে ১.৫০ কোটি টাকা। সব মিলিয়ে ভারতে ছবিটির মোট গ্রস কালেকশন ৭৭.৫০ কোটি টাকা। নেট কালেকশন ৬৪.৮৫ কোটি।

যদিও বিদেশের বাজারে প্রথম দিনের আয়ের হিসেব এখনও প্রকাশ্যে আসেনি। তবে অনুমান করা হচ্ছে, আন্তর্জাতিক বাজার থেকে আরও ২০ থেকে ৪০ কোটি টাকা কালেকশনে অ্যাড হতে পারে। সেক্ষেত্রে বিশ্বব্যাপী বক্স অফিসে প্রথম দিনেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে যেতে পারে 'রামায়ণ'।

'রামায়ণ'-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন (ভারত নেট)

  • হিন্দিতে আয় ৪৭.৫০ কোটি টাকা
  • কন্নড়ে আয় ৭.২৫ কোটি টাকা
  • তেলুগুতে আয় ৬ কোটি টাকা
  • তামিলে আয় ২.৬০ কোটি টাকা
  • মালয়ালমে আয় ১.৫০ কোটি টাকা
  • মোট কালেকশন ৬৪.৮৫ কোটি টাকা

সূত্র: Sacnilk

'আদিপুরুষ' ও অন্যান্য বড় ছবির থেকে কতটা পিছিয়ে 'রামায়ণ'?
মুক্তির পর নানা সমালোচনার মুখে পড়েছিল আদিপুরুষ। তবে প্রথম দিনের বক্স অফিস কালেকশনের নিরিখে এখনও 'রামায়ণ'-এর চেয়ে এগিয়ে রয়েছে প্রভাস অভিনীত 'আদিপুরুষ'। ছবিটি প্রথম দিনে সমস্ত ভাষা মিলিয়ে ৮৬.৭৫ কোটি টাকা আয় করেছিল। যার মধ্যে সবচেয়ে বেশি অবদান ছিল তেলুগু সংস্করণের। এরপরেই ছিল হিন্দি ভাষার ভার্সন।

Advertisement

অন্যদিকে, ২০২৬ সালের সবচেয়ে বড় ওপেনিংয়ের রেকর্ড এখনও রয়েছে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'-এর দখলে। ছবিটি সমস্ত ভাষা মিলিয়ে প্রথম দিনে ১০২.৫৫ কোটি টাকা আয় করেছিল। পেইড প্রিভিউ-সহ বিশ্বব্যাপী প্রথম দিনের কালেকশন ছিল প্রায় ২৩৬.৬৩ কোটি টাকা। পেইড প্রিভিউয়ের আয় বাদ দিয়েই ছবিটির অগ্রিম টিকিট বুকিং ৫০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছিল।

শাহরুখ খানের 'জওয়ান' প্রথম দিনে ৭৫ কোটি টাকা নেট কালেকশন করেছিল। অন্যদিকে, যশ অভিনীত 'টক্সিক' সমস্ত ভাষা মিলিয়ে প্রথম দিনেই ১০০ কোটির বেশি আয় করেছিল। যদিও পরবর্তী সময়ে বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি ছবিটি।

আর এখন 'রামায়ণ'-এর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল প্রথম দিনের সাফল্য ধরে রাখা। আসলে 'আদিপুরুষ' এবং 'টক্সিক'—দু'টি ছবিই মুক্তির পর দ্বিতীয় দিন থেকে বক্স অফিসে বড়সড় পতনের মুখে পড়েছিল।

তবে টানা ছুটির উইকএন্ড 'রামায়ণ'-এর প্রথম পর্বের জন্য লাভজনক হতে পারে। যদিও রবিবার দীপাবলি থাকায় কিছুটা চ্যালেঞ্জ তৈরি হতে পারে। লক্ষ্মীপুজোর কারণে সন্ধ্যার শো-তে দর্শক সংখ্যা কমার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, সোমবার ছবিটির ব্যবসা অন্য মাত্রা পেতে পারে। 

 

Read more!
Advertisement
Advertisement