Advertisement

Ramayana Box Office Collection: ১,৬০০ কোটির দোরগোড়ায় রামায়ণ, বক্স অফিসে কোন কোন ছবিকে টেক্কা?

মুক্তির ১৫তম দিনে ভারতে ছবিটি নেট ১৯.৩৫ কোটি টাকা আয় করেছে। এর ফলে বিশ্বজুড়ে ছবিটির মোট গ্রস কালেকশন পৌঁছেছে ১,৫৪৭.১৫ কোটি টাকায়। যার ফলে বক্স অফিসে সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবির তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে এই পৌরাণিক মহাকাব্য।

রামায়ণের বক্স অফিস কালেকশন (ছবি: ফিল্মের পোস্টার)রামায়ণের বক্স অফিস কালেকশন (ছবি: ফিল্মের পোস্টার)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Nov 2026,
  • अपडेटेड 7:27 AM IST
  • মুক্তির ১৫তম দিনে ভারতে ছবিটি নেট ১৯.৩৫ কোটি টাকা আয় করেছে
  • এর ফলে বিশ্বজুড়ে ছবিটির মোট গ্রস কালেকশন পৌঁছেছে ১,৫৪৭.১৫ কোটি টাকায়
  • যার ফলে বক্স অফিসে সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবির তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে এই পৌরাণিক মহাকাব্য

রুদ্ধশ্বাস গতিতে এগিয়ে চলেছে নিতেশ তিওয়ারির রামায়ণ। বক্স অফিসে ১,৬০০ কোটি টাকার রেকর্ডের আরও কাছে পৌঁছে গেল রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত ছবিটি। মুক্তির ১৫তম দিনে ছবিটি আনুমানিক ৯,২৮,১৮৮টি টিকিট বিক্রি করেছে। 

মুক্তির ১৫তম দিনে ভারতে ছবিটি নেট ১৯.৩৫ কোটি টাকা আয় করেছে। এর ফলে বিশ্বজুড়ে ছবিটির মোট গ্রস কালেকশন পৌঁছেছে ১,৫৪৭.১৫ কোটি টাকায়। যার ফলে বক্স অফিসে সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবির তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে এই পৌরাণিক মহাকাব্য।

Sacnilk-এর তথ্য জানাচ্ছে, শুক্রবার ভারতে পাঁচটি ভাষায় মোট ২১,৪৩৭টি শো চলেছে রামায়ণের। সেখান থেকে ১৯.৩৫ কোটি টাকা নেট আয় করেছে ছবিটি। এর মধ্যে হিন্দি ভাষা থেকে এসেছে ১৪ কোটি টাকা। মালয়ালম ভাষা থেকে আয় ১.৭৫ কোটি টাকা, তামিল থেকে ১.৫০ কোটি, কন্নড় থেকে ১.৪০ কোটি এবং তেলুগু ভাষা থেকে এসেছে ৭০ লক্ষ টাকা।

১৫তম দিনের আয় যুক্ত হওয়ার পর ভারতে ছবিটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১,০৩২.১৫ কোটি টাকা। অন্যদিকে দেশীয় বাজারে নেট আয় হয়েছে ৮৬৩.৭৫ কোটি টাকা। শুক্রবার বিদেশের বাজার থেকে ছবিটি আয় করেছে ৫ কোটি টাকা। ফলে বিদেশে মোট গ্রস কালেকশন বেড়ে হয়েছে ৫১৫ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বজুড়ে ছবিটির আয় এখন ১,৫৪৭.১৫ কোটি টাকা।

বক্স অফিসে পঞ্চম সর্বোচ্চ ইনকাম করা ভারতীয় ছবি
বিশ্বজুড়ে সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবির তালিকায় বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে রামায়ণ। এই তালিকার শীর্ষে রয়েছে আমির খানের দঙ্গল। ছবিটির বিশ্বব্যাপী আয় ২,০৭০ কোটি টাকা। দ্বিতীয় স্থানে ১,৮১৩.৪০ কোটি টাকা আয় নিয়ে রয়েছে ধুরন্ধর ২। তৃতীয় স্থানে রয়েছে বাহুবলী ২। এর আয় ১,৭৮৮ কোটি টাকা। চতুর্থ স্থানে রয়েছে পুষ্পা ২। যার বিশ্বব্যাপী আয় ১,৭৪২ কোটি টাকা।

একের পর এক রেকর্ড রামায়ণের
ভারতে ১,০০০ কোটি টাকার গ্রস কালেকশন পার করার পর ষষ্ঠ ভারতীয় ছবি হিসেবে নজির গড়েছে রামায়ণ। এর আগে বাহুবলী ২, KGF: চ্যাপ্টার ২, পুষ্পা ২, ধুরন্ধর এবং ধুরন্ধর ২ এই মাইলফলক স্পর্শ করেছিল।

Advertisement

দ্বিতীয় সপ্তাহান্তে সমস্ত ভাষা মিলিয়ে ১৯৬ কোটি টাকা নেট আয় করেছে ছবিটি। এর ফলে ‘ধুরন্ধর ২’-এর দ্বিতীয় সপ্তাহান্তে ১৭২.৭০ কোটি টাকার আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে রামায়ণ।

শুধু তাই নয়, দ্বিতীয় সপ্তাহের প্রথম ছয় দিনেই ছবিটির নেট আয় হয়েছে ২৭৯.৮০ কোটি টাকা। এই অঙ্ক পুষ্পা ২-এর দ্বিতীয় সপ্তাহের সাত দিনের মোট আয় ২৬৪.৮০ কোটি টাকা, বাহুবলী ২-এর ২৬৪ কোটি টাকা এবং ধুরন্ধর ২-এর ২৬৩.৬৫ কোটি টাকার থেকেও বেশি।

রণবীর কাপুর, সাই পল্লবী এবং পরিচালক নিতেশ তিওয়ারির কেরিয়ারেরও সবচেয়ে বড় ওপেনিং দিয়েছে এই ছবি। প্রথম দিনে ভারতে ছবিটির নেট কালেকশন ছিল ৬৪.৮৫ কোটি টাকা। রণবীরের অ্যানিম্যাল-এর প্রথম দিনের ৬৩.৮০ কোটি টাকার রেকর্ডও ভেঙে দিয়েছে রামায়ণ। 

 

Read more!
Advertisement
Advertisement