Advertisement

Ramayana Release Date: দীপাবলির মুখেই রিলিজ করছে রণবীরের 'রামায়ণ', কত তারিখ? ঘোষণা করা হল

রামায়ণ রিলিজ করছে কবে? এই ছবির পার্ট টু আসবে ঠিক কবে? এই সব বিষয় নিয়ে মুখ খুলছেন নির্মাতারা।

রামায়ণ মুক্তি পাচ্ছে কবে?রামায়ণ মুক্তি পাচ্ছে কবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Aug 2026,
  • अपडेटेड 10:19 AM IST
  • রামায়ণ রিলিজ করছে কবে?
  • এই ছবির পার্ট টু আসবে ঠিক কবে?
  • এই সব বিষয় নিয়ে মুখ খুলছেন নির্মাতারা

ইতিমধ্যেই হিট 'রামায়ণ'-এর ট্রেলার। সোশ্যাল মিডিয়ায় লাইক, লাভ ও শেয়ারের বন্যা বয়ে যাচ্ছে। মানুষের হৃদয় ছুঁয়ে ফেলেছে ট্রেলারটি। তাই এই ফিল্ম কবে রিলিজ করছে, সেই প্রশ্নটা নিয়ে বিরাট আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু এতদিন তার উত্তর ছিল অজানা। যদিও অবশেষে বহু প্রতীক্ষিত পৌরাণিক ছবি 'রামায়ণ'-এর মুক্তির দিন ঘোষণা করে দিলেন নির্মাতারা।

কবে বড় পর্দায় রিলিজ করছে রামায়ণ?
পরিচালক নীতেশ তিওয়ারির এই মেগা প্রজেক্টের প্রযোজক নমিত মালহোত্রা ছবির রিলিজ ডেট নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, এই ছবির প্রথম পর্ব ২০২৬ সালের ৬ নভেম্বর মুক্তি পাবে। 

ক্যালেন্ডারের দিকে তাকালে বোঝা যাবে ছবিটি রিলিজ করতে চলেছে দীপাবলির ঠিক দু'দিন আগে। আর ছবি মুক্তির দিন ঘোষণার পাশাপাশি ফিল্মের একটি ইংরেজি ভাষার ট্রেলারও সামমে আনা হয়েছে। তবে এই ট্রেলার সাধারণ ডাব করা নয়। বরং এতে ছবির চরিত্রদের ইংরেজিতে সংলাপ করতে দেখা গিয়েছে। 

আর এই ট্রেলার নিয়েও সোশ্যাল মিডিয়ায় নানা মুণির নানা মত। একদল মনে করছেন, এই ট্রেলার তৈরিতে ব্রহ্মা এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যদিও নির্মাতারা এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। তবে আগেই নমিত মালহোত্রা জানিয়েছিলেন, বিশ্বের বিভিন্ন ভাষার দর্শকদের কাছে 'রামায়ণ'কে পৌঁছে দিতে চান তাঁরা। তাই এতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।

বুধবার সোনি পিকচার্স-এর অফিসিয়াল এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হয়। এই ছবির প্রথম পর্ব ২০২৬ সালের ৬ নভেম্বর মুক্তি পাবে। তবে 'রামায়ণ: পার্ট ২' ২০২৭ সালের দীপাবলির সময় মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

ট্রেলারে কী দেখা গেল?
২০২৬ সালের জুলাইতে এই ছবির প্রথম ট্রেলার প্রকাশিত হয়। সেখানে শুরুতেই দেখা যায়, রাবণ (যশ) নিজেকে ত্রিলোকের অধিপতি ঘোষণা করছেন। তিনি চারদিকে ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন। এরপর পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠার জন্য ভগবান বিষ্ণু রামের অবতার ধারণ করেন।

ট্রেলারে রণবীর কাপুরকে রামের চরিত্রে দেখা গিয়েছে। তিনি প্রজাদের রক্ষা করেন। পরে তিনি সাই পল্লবী অভিনীত সীতাকে বিয়ে করেন। এরপর কাহিনিতে আসে গুরুত্বপূর্ণ টুইস্ট। ১৪ বছরের বনবাসে পাঠানো হয় রামকে। তাঁর সঙ্গে বনবাসে যান সীতা এবং রবি দুবে অভিনীত লক্ষ্মণ। পরে রাবণ সীতাকে অপহরণ করলে শুরু হয় শুভ ও অশুভ শক্তির মহাযুদ্ধের প্রস্তুতি।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement