Advertisement

Ramayana Box Office Collection: ৬ দিনে রেকর্ড ব্যবসা, বক্স অফিসে ঝড় তুলে কত আয় রণবীরের 'রামায়ণ'-এর?

দুর্দান্ত ওপেনিংয়ের পরেও ছবির ব্যবসায় বিশেষ ভাটা পড়েনি। এর আগে সোমবার ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয় করা সোমবারের রেকর্ড গড়েছিল রামায়ণ। আর সেই ট্রেন্ড মঙ্গলবারও বজায় রয়েছে। দীপাবলির ছুটি, সপ্তাহের কাজের দিনের টিকিটে ছাড় এবং দর্শকদের পজিটিভ রিয়্যাকশন ছবির ব্যবসা বাড়াতে সাহায্য করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রামায়ণ-এর বক্স অফিস কালেকশন কত?রামায়ণ-এর বক্স অফিস কালেকশন কত?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Nov 2026,
  • अपडेटेड 9:00 AM IST
  • দুর্দান্ত ওপেনিংয়ের পরেও ছবির ব্যবসায় বিশেষ ভাটা পড়েনি
  • এর আগে সোমবার ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয় করা সোমবারের রেকর্ড গড়েছিল রামায়ণ
  • সেই ট্রেন্ড মঙ্গলবারও বজায় রয়েছে

বক্স অফিসে একের পর এক রেকর্ড তৈরি করছে 'রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড'। মুক্তির মাত্র ৬ দিনের মধ্যেই বিশ্বজুড়ে ৮০০ কোটি টাকার ব্যবসা ছাড়িয়ে গেল ছবিটি। এখনও পর্যন্ত রণবীর কাপুর অভিনীত ছবিটি সারা বিশ্বে ৮২৩.৫০ কোটি টাকা আয় করেছে। 


এই ছবির আয় নিয়ে বিশদে জানিয়েছে ইন্ডাস্ট্রি ট্র্যাকার Sacnilk। তাদের তথ্য অনুযায়ী, মঙ্গলবারও ছবিটি দারুণ ব্যবসা করেছে। দিনটি ছিল ভাইফোঁটার ছুটি। ষষ্ঠ দিনে ভারতে ছবিটির নেট আয় হয়েছে ৯৪.১০ কোটি টাকা। ফলে দেশে মোট নেট আয় দাঁড়িয়েছে ৪৪০.৪৫ কোটি টাকা। ভারতের বাজারে ছবির মোট গ্রস কালেকশন ৫২৬.৫০ কোটি টাকা। বিদেশের বাজার থেকে এসেছে আরও ২৯৭ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বজুড়ে ছবির মোট গ্রস আয় ৮২৩.৫০ কোটি টাকা।

উল্লেখযোগ্য বিষয় হল, দুর্দান্ত ওপেনিংয়ের পরেও ছবির ব্যবসায় বিশেষ ভাটা পড়েনি। এর আগে সোমবার ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয় করা সোমবারের রেকর্ড গড়েছিল ছবিটি। আর সেই ট্রেন্ড মঙ্গলবারও বজায় রয়েছে। দীপাবলির ছুটি, সপ্তাহের কাজের দিনের টিকিটে ছাড় এবং দর্শকদের পজিটিভ রিয়্যাকশন ছবির ব্যবসা বাড়াতে সাহায্য করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে ছবিটির মঙ্গলবারের আয় সোমবারের তুলনায় ১২.৫ শতাংশ কমেছে। সোমবার ছবিটি ১০৭.৫০ কোটি টাকা আয় করেছিল। তবুও ছবির সামগ্রিক ব্যবসার গতি যথেষ্ট ভাল।

কোন দিন কত আয় 'রামায়ণ'-এর?

  • প্রথম দিন ছবিটির গ্রস কালেকশন ৭৭.৫০ কোটি টাকা
  • দ্বিতীয় দিন আয় ৫৭.৩০ কোটি টাকা
  • তৃতীয় দিন ইনকাম ৮৩.৪৫ কোটি টাকা
  • চতুর্থ দিনের ব্যবসা ৬৬.৯৫ কোটি টাকা
  • পঞ্চম দিন  আয় ১২৮.৭০ কোটি টাকা
  • ষষ্ঠ দিন ১১২.৬০ কোটি টাকা
  • মোট আয় ৫২৬.৫০ কোটি টাকা

ষষ্ঠ দিনের আয়ের হিসেব অনুযায়ী, ভারতের বিভিন্ন ভাষায় ছবিটির নেট কালেকশন হয়েছে ৯৪.১০ কোটি টাকা। সবচেয়ে বেশি আয় এসেছে হিন্দি ভাষা থেকে। হিন্দিতে ছবিটি ৭৬ কোটি টাকা আয় করেছে। কন্নড় ভাষা থেকে এসেছে ৭.৭৫ কোটি টাকা। তেলুগু থেকে ৪ কোটি, তামিল থেকে ৩.৬০ কোটি এবং মালয়ালম থেকে ২.৭৫ কোটি টাকা আয় হয়েছে। সারা দেশে ২৪ হাজারেরও বেশি শো থেকে এই আয় হয়েছে।

দীপাবলির পর উত্তর আমেরিকাতেও বড় সাফল্য
বিদেশের বাজারেও একের পর এক নজির গড়ছে 'রামায়ণ'। সোমবার উত্তর আমেরিকায় ছবিটির আয় হয়েছে ১.৩৭ মিলিয়ন ডলার। ভারতীয় কোনও ছবির ক্ষেত্রে উত্তর আমেরিকায় প্রথম সোমবারের সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে এটি। এর আগে এই রেকর্ড ছিল 'ধুরন্ধর ২'-এর দখলে। Venky Box Office-এর দেওয়া তথ্য অনুযায়ী, সেই রেকর্ডের তুলনায় প্রায় ২০.২ শতাংশ বেশি আয় করেছে 'রামায়ণ'।

Advertisement

উল্লেখ্য, মুক্তির ষষ্ঠ দিনে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'-এর বিশ্বব্যাপী আয় ছিল প্রায় ৯৩৫ কোটি টাকা। তবে ষষ্ঠ দিনে ছবিটির গ্রস কালেকশন ছিল প্রায় ৬৭ কোটি টাকা। অন্য দিকে, ভারতে ষষ্ঠ দিনে ১১০ কোটি টাকারও বেশি গ্রস আয় করেছে 'রামায়ণ'।

 

Read more!
Advertisement
Advertisement