Advertisement

Saif- Kareena: হামলার পর বাড়তি সতর্কতা! 'তৈমুর-জেহর ছবি তোলা যাবে না...', পাপারাৎজিদের অনুরোধ সইফ- করিনার

সইফ আলি খান এবং করিনা কাপুর খানের আপ্ত সহায়ক পাপারাৎজিদের সঙ্গে দেখা করেছেন। তিনি তারকা জুটির দেওয়া সমস্ত নির্দেশ ব্যাখ্যা করেন।

Aajtak Bangla
  • মুম্বই,
  • 29 Jan 2025,
  • अपडेटेड 12:15 PM IST

বলিউড অভিনেতা সইফ আলি খানের ওপর হামলার পর তাঁর নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুধু তাই নয়, পতৌদি পরিবারের প্রতিও বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। সইফের পরিবার পাপারাৎজিদের তাঁদের সন্তানদের ছবি না তোলার বা তাঁদের অনুসরণ না করার অনুরোধ করেছেন। 

সইফ-কারিনার অনুরোধ

সইফ আলি খান এবং করিনা কাপুর খানের আপ্ত সহায়ক পাপারাৎজিদের সঙ্গে দেখা করেছেন। তিনি তারকা জুটির দেওয়া সমস্ত নির্দেশ ব্যাখ্যা করেন। সইফ- করিনার জনসংযোগ আধিকারিক পাপারাৎজিদের অনুরোধ করেছেন তাঁদের সন্তান তৈমুর এবং জাহাঙ্গীরের (জেহ) ছবি লেন্সবন্দি না করতে। তা সে বাগানে হোক বা যেখানে তারা খেলাধুলো করেন বা জন্মদিনের পার্টিতে বা স্পোর্টস কমপ্লেক্সে হোক। 

অনুষ্ঠানে ছবি তুলতে পারেন

তিনি আরও জানিয়েছেন যে করিনা এবং সইফের ছবি শুধুমাত্র তাঁরা কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকলেই তোলা যাবে। এছাড়াও, তারকা দম্পতির বাড়ির নীচে না দাঁড়াতে এবং তাঁদের বাড়ি থেকে বেরোনোর ​​সময় বা ফেরার সময় বা কারও সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তাঁদের কোনও ছবি না তোলার অনুরোধ করেছেন। সইফ আলি খানের ওপর হামলার জন্যই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

সইফের ওপর হামলা  

১৬ জানুয়ারি রাতে সইফের বাড়িতে ঢুকে ধারালো বস্তু দিয়ে তাঁর ওপর হামলা চালায় এক ব্যক্তি। এরপর হাসপাতালে সইফের অস্ত্রোপচার হয় এবং ৫ দিন পর ছুটি পেয়ে বাড়ি ফেরন তিনি। এই ঘটনার পর থেকেই আতঙ্কে ছিল পরিবার। সইফ ফেরার পর থেকেই তাঁর নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়। অভিনেতা রোহিত রায়ের নিরাপত্তা সংস্থার গার্ড মোতায়েন করা হয়েছে ছোটে নবাবের বাড়িতে। সরকারী কনস্টেবলও মোতায়েন করা হয়েছে।

পাপারাৎজিরা যে কোনও জায়গায় পৌঁছে ছবি তোলেন এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর মুহূর্তে ঝড়ের গতিতে ছড়িয়ে পরে নেট দুনিয়ায়। যার ফলে তারকা কখন, কোথায়, কী করছেন তা জানা সহজ হয়ে যাচ্ছে। সন্তানদের নিরাপত্তা দিতে সইফ- করিনার এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বলিউডের অনেকেই।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement