Advertisement

Salman Khan Viral Look: ফ্যাকাশে মুখ, চোখে মুখে ক্লান্তি! ঠিক কী হয়েছে সলমনের? ছবি ভাইরাল হতেই 'ভাইজানের' জবাব...

Salman Khan News: সলমনের চেহারায় এমন পরিবর্তন কীভাবে এল? নেটমাধ্যমে এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। ‘দাবাং খান’-এর পরিবর্তিত চেহারা দেখে ভক্তরা চিন্তিত এবং আসল ঘটনা জানতে উদগ্রীব। অবশেষে এসব প্রশ্নের উত্তর দিলেন খোদ সলমন। 

সলমন খানসলমন খান
Aajtak Bangla
  • মুম্বই,
  • 20 Jul 2026,
  • अपडेटेड 11:02 AM IST

গত কয়েকদিন ধরেই ফের শিরোনামে রয়েছেন সলমন খান। কী হয়েছে অভিনেতার? 'বলিউডের ভাইজান' কি অসুস্থ? সলমনের চেহারায় এমন পরিবর্তন কীভাবে এল? নেটমাধ্যমে এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। ‘দাবাং খান’-এর পরিবর্তিত চেহারা দেখে ভক্তরা চিন্তিত এবং আসল ঘটনা জানতে উদগ্রীব। অবশেষে এসব প্রশ্নের উত্তর দিলেন খোদ সলমন। 

সম্প্রতি সলমন খান মুম্বইয়ের ‘স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি’ (SRA)-র একটি অফিসে গিয়েছিলেন। সেখানে তিনি একটি আইটি (IT) সার্ভিস রুম উদ্বোধন করেন। এই অনুষ্ঠানের বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। প্রিয় 'ভাইজান'-এর নতুন রূপ দেখে অনুগামী অবাক হয়ে যান। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই নতুন লুক দ্রুত আলোচনার বিষয় হয়ে ওঠে। ‘দাবাং’ তারকার স্বাস্থ্য নিয়ে ভক্তরা উদ্বেগ প্রকাশ করেন; অনেকেই মন্তব্য করেন যে তাঁকে দেখে অসুস্থ মনে হচ্ছে।

সলমনের চোখেমুখে ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল। তাঁর মুখ ছিল একেবারে শুকনো। দেখে মনে হচ্ছিল তিনি কোনও মানসিক কষ্টে রয়েছেন। ফ্যাকাশে চেহারার কারণে মনে হচ্ছিল, তিনি দীর্ঘদিন ঠিক মতো ঘুমাননি। সলমনের এই পরিবর্তিত রূপ দেখে ভক্তরা নানা প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। কেউ কেউ মন্তব্য করেন, 'ভাইজানের মুখের সেই উজ্জ্বলতা যেন হারিয়ে গেছে। তিনি এত দুর্বল হয়ে পড়লেন কীভাবে?' আবার কারও মতে, 'সলমনকে অসুস্থ বা বিষণ্ণ দেখাচ্ছে।' 

 

ভক্তদের প্রশ্নের বন্যা দেখে সলমন খান নিজেই সব কিছুর উত্তর দিয়ে জল্পনার অবসান ঘটান। ইনস্টাগ্রামে নিজের কয়েকটি সাদা-কালো ছবি শেয়ার করেন তিনি। মাথায় টুপি পরা সলমনকে বেশ গম্ভীর ও চিন্তামগ্ন দেখাচ্ছে ছবিতে। তাঁর স্বাস্থ্য নিয়ে সকলের উদ্বেগ, এত প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে ক্যাপশনে লেখেন, "আপনাদের সকলের শরীর কেমন আছে?" তবে নিজের শারীরিক অবস্থা নিয়ে তিনি সরাসরি কিছু বলেননি। সলমনের এই জবাবে ভক্তরা মুগ্ধ। তাঁদের মতে, পরিস্থিতি কীভাবে সুন্দরভাবে সামলাতে হয়, তা ভাইজান ভালই জানেন। সোশ্যাল মিডিয়ায় সলমনের পোস্টটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement