Advertisement

ইন্সটা স্টোরিতে কার ছবি শেয়ার করেছেন সারা? দ্বন্দ্বে পড়লেন ফ্যানেরা

বলিউড অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan) সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় থাকেন। বন্ধু-বান্ধব ও নিজের ছবি সোশ্যাল পেজে শেয়ার করার মুহূর্তে সেগুলি ভাইরাল হয়। সম্প্রতি ইনস্টা স্টোরিতে নায়িকার শেয়ার করা একটি ছবি দ্বন্দ্বে ফেলেছে নেটিজেনদের।

সারা আলি খান সারা আলি খান
Aajtak Bangla
  • মুম্বই,
  • 19 Feb 2021,
  • अपडेटेड 1:12 PM IST
  • অভিনেত্রী সারা আলি খান সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় থাকেন।
  • সম্প্রতি ইনস্টা স্টোরিতে নায়িকা শেয়ার করেছেন এক ব্যক্তির ছবি।
  • ছবি দেখে রীতিমতো দ্বন্দ্বে নেটিজেনরা।

বলিউড অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan) সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় থাকেন। বন্ধু-বান্ধব ও নিজের ছবি সোশ্যাল পেজে শেয়ার করার মুহূর্তে সেগুলি ভাইরাল হয়। সম্প্রতি ইনস্টা স্টোরিতে নায়িকার শেয়ার করা একটি ছবি দ্বন্দ্বে ফেলেছে নেটিজেনদের।  

সারার শেয়ার করা ছবিতে একজন ব্যক্তি পিছন দিক করে দাঁড়িয়ে আছেন। কোঁকড়ানো চুল ও ফিট বডি দেখে মনে হচ্ছে তিনি একজন অভিনেতা। লাল রঙের একটি টি-শার্ট পরেছেন সেই ব্যক্তি। যেখানে লেখা আছে 'ইগি' (Iggy) এবং ৭ নম্বর। সকলে ভাবনাচিন্তা করতে থাকেন ইনি কে?


কে সেই ব্যক্তি?

এখনো যদি আপনি না বুঝতে পারেন সেই ব্যক্তি কে? তাহলে জেনে রাখা ভালো, সারার স্টোরিতে শেয়ার করা সেই ব্যক্তি আসলে ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan), তাঁর ভাই। ইব্রাহিম ক্রিকেট খেলেন এবং সেটি তাঁর জার্সি দেখে সহজেই বোঝা যাচ্ছে। ভাই বোনের সুন্দর বন্ডিং কারোরই অজানা নয়। এমনকী প্রায়ই তাঁদের বিভিন্ন মজার মুহূর্ত ধরা পড়ে সোস্যাল মিডিয়ায়। সম্প্রতি  মালদ্বীপে ভ্যাকেশনে গিয়েছিলেন তাঁরা। 

প্রসঙ্গত, গত বড়দিনে সারা আলি খান অভিনীত 'কুলি নম্বর ১' মুক্তি পেয়েছে, অ্যামাজন প্রাইমের ওটিটি প্ল্যাটফর্মে। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। যদিও ছবিটি নেতিবাচক মন্তব্য ও সমালোচনাই করেছেন বেশিরভাগ দর্শকেরা। খুব শীঘ্রই অভিনেত্রীকে দেখা যাবে আনন্দ এল রাই পরিচালিত 'অতরঙ্গি রে'- ছবিতে। এখানে তাঁর বিপরীতে রয়েছেন অক্ষয় কুমার ও ধনুশ।

Read more!
Advertisement
Advertisement