Advertisement

'ডিয়ার জিন্দেগি'-র পর ফের একসঙ্গে শাহরুখ- আলিয়া! আসছে নতুন ছবি 'Darlings'

শাহরুখ খান (Shah Rukh Khan) তাঁর পরবর্তী ছবির ঘোষণা করলেন। বলিউড বাদশার প্রযোজনা সংস্থা রেড চিলিস, এসআরকে পত্নী গৌরী খান (Gauri Khan) ও আলিয়া ভাটের (Alia Bhatt) প্রযোজনায় আসছে  'ডার্লিংস' (Darlings) ছবিটি। এটিই আলিয়ার প্রথম প্রযোজনা।

শাহরুখ খান ও আলিয়া ভাটশাহরুখ খান ও আলিয়া ভাট
Aajtak Bangla
  • মুম্বই,
  • 01 Mar 2021,
  • अपडेटेड 2:19 PM IST
  • ফের একসঙ্গে শাহরুখ- আলিয়া!
  • আসছে নতুন ছবি 'Darlings'।
  • তবে এই ছবিতে তাঁরা দুজনে সহ-প্রযোজক।

শাহরুখ খান (Shah Rukh Khan) তাঁর পরবর্তী ছবির ঘোষণা করলেন। বলিউড বাদশার প্রযোজনা সংস্থা রেড চিলিস, এসআরকে পত্নী গৌরী খান (Gauri Khan) ও আলিয়া ভাটের (Alia Bhatt) প্রযোজনায় আসছে  'ডার্লিংস' (Darlings) ছবিটি। ডার্ক কমেডি ঘরানার এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন আলিয়া ভাট, বিজয় ভর্মা, রোশন ম্যাথিউ, শেফালী শাহ। এটিই আলিয়ার প্রথম প্রযোজনা।

এর আগে ২০১৬ সালে মনোবিজ্ঞান বিশেষজ্ঞ ডাঃ জাহাঙ্গির যুগ খানের থেকে 'লাইফ' -এর শিক্ষা নিয়েছিলেন কায়রা। কথা হচ্ছে রিল লাইফের দুই চরিত্রের বিষয়ে। অর্থাৎ গৌরী সিন্ধে পরিচালিত ছবি 'ডিয়ার জিন্দেগি' (Dear Zindagi)-এর শাহরুখ খান ও আলিয়া ভাটের কথা। বক্স অফিসে যথেষ্ট হিট করেছে ছবিটি। শাহরুখ-আলিয়া অনস্ক্রিন রসায়ন দর্শকেরা পছন্দ করেছিলেন। এবারে আবার একসঙ্গে কাজ করছেন তাঁরা। আসছে শাহরুখের নতুন ছবি। জসমিত কে রিন  'ডার্লিংস' ছবির মাধ্যমেই পরিচালনায় ডেবিউ করছেন। অন্যদিকে প্রযোজক হিসাবেও ডেবিউ করছেন আলিয়া ভাট।

শাহরুখ এই খবরটি নিজেই ট্যুইট করে জানিয়েছেন। তিনি লিখেছেন, "জীবন খুব কঠিন প্রিয়তমা ('ডার্লিংস'), কিন্তু তুমিও তাই...দুটোই! সকলের সামনে 'ডার্লিংস'-কে নিয়ে আসছি। তবে সাবধানতা অবলম্বন করা উচিত!...।"

অন্যদিকে আলিয়া রবিবারই তাঁর  প্রযোজনা সংস্থার নাম জানিয়েছিলেন সকলকে। সেই 'ইটারনাল সানসাইন প্রোডাকশনস' ও রেড চিলিসের ব্যানারেই মুক্তি পাবে 'ডার্লিং'।

আগামী ৩০ জুলাই মুক্তি পাবে আলিয়া ভাট অভিনীত 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' ছবিটি। সঞ্জয় লীলা বনসালী পরিচালিত এই ছবিটি টিজার প্রকাশ্যে আসার পরেই হৈচৈ পড়ে গেছে দর্শকদের মধ্যে। অন্যদিকে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান'-ছবিতে দেখা যাবে শাহরুখ খানকে। এই ছবিটি নিয়েও যথেষ্ট চর্চা রয়েছে বি-টাউনে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement