Advertisement

Shah Rukh Khan Birthday: শাহরুখ খানের পড়াশোনা কতদূর, কী কী ডিগ্রি রয়েছে? বিস্তারিত

Shah Rukh Khan Education: আজ শাহরুখ খানের জন্মদিন। তাঁর ৬১তম জন্মদিন। তবে জানেন কি, অভিনয় করার আগে পড়াশোনাতেও নিজের দক্ষতার ছাপ রেখেছিলেন বাদশা? তাই ঝটপট তাঁর স্কুল, কলেজ এবং ডিগ্রি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

শাহরুখ খানের জন্মদিনে তাঁর পড়োশনা ও ডিগ্রি সম্পর্কে জেনে নিন (ছবি: পিটিআই)শাহরুখ খানের জন্মদিনে তাঁর পড়োশনা ও ডিগ্রি সম্পর্কে জেনে নিন (ছবি: পিটিআই)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Nov 2026,
  • अपडेटेड 7:54 AM IST
  • আজ শাহরুখ খানের জন্মদিন
  • জানেন কি অভিনয় করার আগে পড়াশোনাতেও নিজের দক্ষতার ছাপ রেখেছিলেন বাদশা?
  • তাই ঝটপট তাঁর স্কুল, কলেজ এবং ডিগ্রি সম্পর্কে বিস্তারিত জেনে নিন

আজ ২ নভেম্বর, শাহরুখ খানের ৬১তম জন্মদিন। আর প্রতিবারের মতো এবারও তাঁর জন্মদিন নিয়ে মাতোয়ারা ফ্যানেরা। প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখার জন্য মুম্বইয়ে শাহরুখের স্বপ্নের বাড়ি মান্নাতের সামনে ভিড় জমিয়েছেন অসংখ্য অনুরাগী। চারপাশে সাজানো হয়েছে পোস্টার ও ব্যানার। শুধু তাই নয়, শাহরুখের আগামী ছবি 'কিং'-এর প্রথম গান 'তু মিল যায়ে' বাজতে শোনা যায় মান্নাতের সামনেও। জন্মদিনে অনুরাগীদের শুভেচ্ছার জবাবও দিয়েছেন বাদশা। জানিয়েছেন নিজের ভালোবাসা। আর শুধু মান্নাতের সামনেই নয়, গোটা দেশ জুড়েই ছড়িয়ে পড়েছে কিং খানের জন্মদিনের উন্মাদনা। আর এই বিশেষ দিনেই অনেক অনুরাগী শাহরুখ খানের পড়াশোনা নিয়ে জানতে চাইছেন। তাঁদের প্রশ্ন, কতদূর পড়াশোনা করেছেন শাহরুখ, কী কী  ডিগ্রি রয়েছে তাঁর? আর সেই বিষয়য়টা নিয়ে বিস্তারিত আলোচনা হল। 


প্রসঙ্গত, আজ সবাই শাহরুখ খানকে তাঁর অভিনয়ের জন্য চেনেন। তবে শুধু অভিনয় নয়, শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও বলিউডের উচ্চশিক্ষিত অভিনেতাদের তালিকায় প্রথম দিকেই রয়েছেন শাহরুখ। দিল্লির শাহরুখ পড়াশোনাতেও অত্যন্ত মেধাবী ছিলেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলো এবং অন্যান্য ক্ষেত্রেও তাঁর দক্ষতা ছিল প্রশ্নাতীত।

স্কুলজীবন কোথায় কেটেছে শাহরুখের?
দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে পড়াশোনা করেছেন শাহরুখ খান। আর সেখানে একাধিক পুরস্কারও পেয়েছেন তিনি। এই যেমন, স্কুলজীবনেই পেয়েছিলেন 'সোর্ড অব অনার' পুরস্কার। সেই সঙ্গে চুটিয়ে খেলাধুলো করেছেন। তিনি স্কুলের ফুটবল, হকি এবং ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন।

গ্র্যাজুয়েশন কোথায়?
স্কুলের গণ্ডি পেরিয়ে দিল্লির হংসরাজ কলেজে ভর্তি হন শাহরুখ খান। এই কলেজটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে। এখান থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন শাহরুখ।

১৯৮৮ সালে কলেজ ছেড়েছেন তিনি। তবে ডিগ্রি নিতে যান ২০১৬ সালের ফেব্রুয়ারিতে। ডিগ্রি নিতে গিয়ে শাহরুখ বলেছিলেন, 'এটা আমার কাছে অত্যন্ত বিশেষ মুহূর্ত। যে কলেজ ১৯৮৮ সালে ছেড়ে গিয়েছিলাম, আজ সেখানে আবার ফিরে এসেছি।'

মাস্টার্স ডিগ্রি
স্নাতক করার পর দিল্লিরই আরও এক নামী জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন নিয়ে মাস্টার্স পাস করেন শাহরুখ খান।

Advertisement

এরপর আর প্রাতিষ্ঠানিক পড়াশোনা করেননি তিনি। বরং কেরিয়ারে মন দেন। যদিও নিজের কাজের জন্য ভারত ও বিদেশের একাধিক বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডিগ্রি পেয়েছেন তিনি।

শাহরুখ খান কী কী সাম্মানিক ডিগ্রি পেয়েছেন?

ইয়েল বিশ্ববিদ্যালয়: ২০১২ সালে ইয়েল বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ 'চাব ফেলোশিপ' সম্মান পান শাহরুখ খান। এই সম্মান পাওয়া প্রথম বলিউড ব্যক্তিত্ব ছিলেন তিনি। 

এডিনবরা বিশ্ববিদ্যালয়: ২০১৫ সালে এডিনবরা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এইচআরএইচ প্রিন্সেস রয়্যালের হাত থেকে 'ডক্টর হোনোরিস কসা' সম্মান গ্রহণ করেন শাহরুখ। 

মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু বিশ্ববিদ্যালয় : ২০১৬ সালের ডিসেম্বর মাসে হায়দরাবাদের এই বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি পান শাহরুখ খান। তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাঁর হাতে এই সম্মান তুলে দিয়েছিলেন।

মাখায় রাখতে হবে, শাহরুখের অভিনয়ের কেরিয়ার শুরু হয়েছিল টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'ফৌজি'-তে। সেখানে তিনি কমান্ডোর চরিত্রে অভিনয় করেছিলে। তারপর ফিল্মে পা রাখেন। এরপর ধীরে ধীরে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন কিং খান। আজ তাঁরই জন্মদিন। তিনি ভাল থাকুন, সুস্থ থাকুন, এই আশা রইল। 

 

Read more!
Advertisement
Advertisement