Advertisement

Shah Rukh Khan: শাহরুখকে 'চুপ থাকতে' বলেছিলেন অনন্ত? ভাইরাল রিল নিয়ে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস

গত ২৩ নভেম্বর পাঠানো আইনি নোটিসে শাহরুখের আইনজীবীরা এই বিষয়বস্তুকে 'উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর এবং মানহানিকর' বলে উল্লেখ করেছেন। তাঁদের অভিযোগ, ভিডিওর সঙ্গে দেওয়া ক্যাপশনটি ইচ্ছাকৃতভাবে কথা বলার প্রকৃত প্রেক্ষাপট বদলে দিয়েছে। এর ফলে শাহরুখের ভাবমূর্তি এবং সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে।

নেটপ্রভাবীকে নোটিস শাহরুখ খানের নেটপ্রভাবীকে নোটিস শাহরুখ খানের
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Nov 2026,
  • अपडेटेड 7:23 AM IST
  • গত ২৩ নভেম্বর তারিখে পাঠানো আইনি নোটিসে শাহরুখের আইনজীবীরা এই বিষয়বস্তুকে 'উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর এবং মানহানিকর' বলে উল্লেখ করেছেন
  • তাঁদের অভিযোগ, ভিডিওর সঙ্গে দেওয়া ক্যাপশনটি ইচ্ছাকৃতভাবে কথা বলার প্রকৃত প্রেক্ষাপট বদলে দিয়েছে
  • এর ফলে শাহরুখের ভাবমূর্তি এবং সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে

সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খান ও অনন্ত আম্বানির একটি রিল ভীষণ ভাইরাল। আর সেই ভিডিও নিয়েই এবার নেটপ্রভাবীকে আইনি নোটিস পাঠালেন শাহরুখ। 

আসলে ইনস্টাগ্রামে একটি রিল ঘিরে এই বিতর্কের সূত্রপাত। ওই রিলে দাবি করা হয়েছিল, আধ্যাত্মিক গুরু সদগুরুর সঙ্গে কথা বলার সময় ব্যবসায়ী অনন্ত আম্বানি নাকি শাহরুখ খানকে 'চুপ থাকতে' বলেছিলেন। আর এই দাবিকে মিথ্যে, বিভ্রান্তিকর এবং মানহানিকর বলে জানিয়েছে শাহরুখের আইনি দল। সেই মতো পাঠানো হয়েছে নোটিস।

কী দেখা গিয়েছে ওই রিলে?
ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। ভাইরাল ওই রিলে অনন্ত আম্বানির সঙ্গে সদগুরুর কথা বলার একটি ভিডিও ছিল। পাশাপাশি ছিল শাহরুখ খান ও অনন্ত আম্বানির আলাদা একটি কথোপকথনের দৃশ্য। এই দুই ভিডিও জুড়ে রিলটি তৈরি করেন সুবিজ্ঞ শর্মা। তাঁর পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, কথোপকথনের সময় শাহরুখকে চুপ থাকতে বলা হয়েছিল। 

গত ২৩ নভেম্বর পাঠানো আইনি নোটিসে শাহরুখের আইনজীবীরা এই বিষয়বস্তুকে 'উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর এবং মানহানিকর' বলে উল্লেখ করেছেন। তাঁদের অভিযোগ, ভিডিওর সঙ্গে দেওয়া ক্যাপশনটি ইচ্ছাকৃতভাবে কথা বলার প্রকৃত প্রেক্ষাপট বদলে দিয়েছে। এর ফলে শাহরুখের ভাবমূর্তি এবং সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে।

নোটিসে বলা হয়েছে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যে। কোনও প্রমাণ ছাড়াই এই ধরনের রিল ছড়িয়ে দিলে অভিনেতার ভাবমূর্তির ক্ষতি হতে পারে।

মানহানির অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর ৩৫৬ ধারার উল্লেখও করা হয়েছে নোটিসে। এই ধারায় মানহানি সংক্রান্ত বিধান রয়েছে। আইনি দলের বক্তব্য, যথাযথ প্রমাণ ছাড়া কোনও ব্যক্তির বিরুদ্ধে মিথ্যে বক্তব্য ছড়ানো যায় না।

ইনফ্লুয়েন্সার সুবিজ্ঞ শর্মাকে ৪৮ ঘণ্টার মধ্যে পাঁচটি দাবি পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, কী কী পদক্ষেপ করা হয়েছে, তার লিখিত নিশ্চয়তাও চাওয়া হয়েছে।

আইনি নোটিসে বলা হয়েছে, অবিলম্বে বিতর্কিত ইনস্টাগ্রাম রিলটি মুছে ফেলতে হবে। ভবিষ্যতে এই দাবি আর সোশ্যাল মিডিয়ায় করা যাবে না। ভিডিওর সঙ্গে যুক্ত ক্যাপশন, বক্তব্যও মুছে ফেলতে অথবা সংশোধন করতে বলা হয়েছে।

Advertisement

আইনি নোটিস পেয়ে পাল্টা আক্রমণ ইনফ্লুয়েন্সারের
আইনি নোটিস পাওয়ার পর পাল্টা শাহরুখ খানকে আক্রমণ করেছেন ওই কনটেন্ট ক্রিয়েটর। ভাইরাল ভিডিয়ো নিয়ে অভিনেতার আপত্তি কেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, এই ধরনের বক্তব্য আসলে মতপ্রকাশের স্বাধীনতার আওতায় পড়ে।

দ্বিতীয় একটি ভিডিয়োতে তিনি বলেন, 'যে ব্যক্তি নাকি শাহরুখ খানকে চুপ থাকতে বলেছিলেন, তিনি কি তাঁকে অপমান করেননি? নাকি শাহরুখ খানের নিজের অপমানের কথা বলার সাহস নেই? অথচ অভিযোগ উঠছে, আমরাই নাকি তাঁকে অপমান করেছি।'
 

 

Read more!
Advertisement
Advertisement