Advertisement

Aryan Khan: ক্লিনচিট! মাদক মামলায় বেকসুর শাহরুখ-পুত্র আরিয়ান

Aryan Khan: নারকোটিক কন্ট্রোল ব্যুরো (NVB) শুক্রবার এনডিপিএস আদালতে আরিয়ান খানের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। দাখিল করা অভিযোগপত্রে আরিয়ান খানের নাম ছিল না। আরিয়ানের বিরুদ্ধে মাদক মামলায় কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে এই মামলায় মুনমুন ধামেচা এবং আরবাজ মার্চেন্ট চার্ট শীটে ক্লিন চিট পাননি।

আরিয়ান খান এবং শাহরুখ খান। আরিয়ান খান এবং শাহরুখ খান।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 27 May 2022,
  • अपडेटेड 2:18 PM IST
  • স্বস্তি শাহরুখের
  • মাদক মামলায় ক্লিনচিট পেলেন আরিয়ান খান
  • জানুন বিস্তারিত তথ্য

Aryan Khan: মুম্বইয়ে মাদক মামলায় বড়সড় স্বস্তি পেয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আদালত থেকে ক্লিন চিট পেয়েছেন আরিয়ান খান। নারকোটিক কন্ট্রোল ব্যুরো (NVB) শুক্রবার এনডিপিএস আদালতে আরিয়ান খানের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। দাখিল করা অভিযোগপত্রে আরিয়ান খানের নাম ছিল না। আরিয়ানের বিরুদ্ধে মাদক মামলায় কোনো প্রমাণ পাওয়া যায়নি।

৬ জনের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি

তবে এই মামলায় মুনমুন ধামেচা এবং আরবাজ মার্চেন্ট চার্ট শীটে ক্লিন চিট পাননি। দুজনকেই মাদক মামলার আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। ৬ জনের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি, তাদের মধ্যে আরিয়ান খান ছাড়াও রয়েছেন সাহু, আনন্দ, সুনীল সেহ, অরোরা। এ কারণে তাদের সকলকে ক্লিনচিট দেওয়া হয়েছে। বাকি ১৪ জনের বিরুদ্ধে ক্রুজ মাদকের মামলা দায়ের করা হয়েছে। এরা ক্লিন চিট পাননি।

২রা অক্টোবর, ক্রুজে NCB অভিযান চালায়। যাতে আরিয়ান খানসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে। এরপর বিভিন্ন সময়ে সবাই জামিনে বেরিয়ে আসেন। একজন শুধুমাত্র বর্তমানে কারাগারে রয়েছে। এই মামলায় আরিয়ান খানকে ২৮ দিন জেলে ছিলেন। পরে তিনি জামিন পান। 

জেল থেকে বেরিয়ে ছিল একাধিক শর্ত

তবে, জেল থেকে মুক্তি পেয়ে একাধিক বাধা নিষেধের মধ্যে থাকতে হয়েছিল আরিয়ানকে। দেশের বাইরে যাওয়া যাবে না। সোশ্যাল মিডিয়া ব্যবহারেও রয়েছে শর্ত। মামলায় বাকি অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা যাবে না। এনসিবি ডাক পাঠালেই উপস্থিত হতে হবে। প্রত্যেক শুক্রবার এনসিবি কোর্টে হাজিরা দিতে হবে। যেতে পারবেন না মুম্বই ছেড়েও। একাধিক শর্তের ভিত্তিতে মুক্তি পান তিনি। এখন এই মামলাতেই ক্লিনচিট পেয়ে গেলেন শাহরুখ পুত্র।

Read more!
Advertisement
Advertisement