Advertisement

Sourav Ganguly Biopic Dada Release কবে? জানিয়ে দিলেন সৌরভ নিজেই

সৌরভের বায়োপিকের সেট থেকে রাজকুমারের একাধিক ছবি প্রকাশ্যে এসেছিল। লাল জার্সি পরে একটি ছবি ভাইরালও হয়। সেই লুক দেখে সমালোচনাও করেছিল নেটিজেনদের একাংশ।

সৌরভের বায়োপিক মুক্তি ২০২৭ সালে।সৌরভের বায়োপিক মুক্তি ২০২৭ সালে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Oct 2026,
  • अपडेटेड 4:22 PM IST
  • সৌরভের বায়োপিকের মুক্তি কবে?
  • জানিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

পুজোয় কলকাতায় এসেছিলেন পর্দার 'সৌরভ গঙ্গোপাধ্যায়' রাজকুমার রাও। মহারাজের সঙ্গেও দেখা করেছেন। সৌরভের বায়োপিক 'দাদা'য় নাম ভূমিকায় অভিনয় করছেন রাজকুমার। ছবির শ্যুটিং হয়েছে কলকাতায়। এবার প্রশ্ন হল, কবে মুক্তি পাবে সৌরভের বায়োপিক? নিজের পাড়ার দুর্গাপুজোর ভাসানে তার জবাব দিলেন সৌরভ। 

একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের জীবনকাহিনি ফিল্ম তৈরি হয়েছে বলিউডে।  এবার বড় পর্দায় আসতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। সেখানে সৌরভের ভূমিকায় অভিনয় করছেন রাজকুমার রাও। চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে জোরকদমে প্রস্তুতিও নিয়েছেন অভিনেতা। কলকাতায় ছবির শুটিংও সেরেছেন। অনুশীলন করতেও দেখা গিয়েছিল। ছবির সেট থেকে একের পর এক ছবি ছড়িয়েছে নেটমাধ্যমে। স্বাভাবিকভাবে কৌতূহল ছবির মুক্তি কবে? প্রাক্তন ভারত অধিনায়ক জানালেন,'শ্যুটিং হয়ে গিয়েছে। পোস্ট প্রোডাকশন চলছে। পরের বছর মুক্তি'। 

সৌরভের বায়োপিকের সেট থেকে রাজকুমারের একাধিক ছবি প্রকাশ্যে এসেছিল। লাল জার্সি পরে একটি ছবি ভাইরালও হয়। সেই লুক দেখে সমালোচনাও করেছিল নেটিজেনদের একাংশ। তাঁদের মত ছিল,'রাজকুমারকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো লাগছে না। বরং অন্য কয়েক জন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের কথা মনে করাচ্ছে'। রাজকুমারের ওই ছবি দেখে কেউ অশোক দিন্দা, কেউ মুনাফ পটেল, আবার কেউ মহম্মদ কইফের সঙ্গে তাঁর চেহারার তুলনা টেনেছেন। একাংশের কটাক্ষ, রাজকুমার যে সৌরভের বায়োপিকে অভিনয় করছেন, তা জানানো হয়েছে বলেই রক্ষে। না হলে মনে হত, অশোক দিন্দার বায়োপিক তৈরি হচ্ছে। কেউ প্রশ্ন তুলেছেন, কোন দিক থেকে রাজকুমারকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো লাগছে?

সৌরভ স্পষ্ট করে দিলেন, ২০২৭ সালে মুক্তি পাবে 'দাদা'। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ সেক্রেড গেমসের পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে ছবিটি পরিচালনা করছেন। প্রযোজনায় লভ রঞ্জন। তবে রাজকুমার রাও ছাড়া এই ছবিতে আর কোন কোন অভিনেতা থাকছেন, সে বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত তথ্য সামনে আসেনি।

Advertisement
Read more!
Advertisement
Advertisement