Advertisement

মন্দারমনিতেই এসেছেন সানি লিওন, গুজব নয়, ঠিক কী জানালেন?

সত্যিই মন্দারমনিতে এসেছেন সানি লিওন। যদিও বলিউড তারকা এখনও বাংলার এই সমুদ্র সৈকতে রয়েছেন কিনা, তা স্পষ্ট নয়। তবে তিনি যে এসেছিলেন- একথা স্পষ্ট হয়ে গেল।

মন্দারমনিতেই সত্যিই এসেছেন সানি লিওনমন্দারমনিতেই সত্যিই এসেছেন সানি লিওন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jul 2026,
  • अपडेटेड 1:34 PM IST
  • সত্যিই মন্দারমনিতে এসেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন।
  • মঙ্গলবার ফের সমুদ্র সৈকতের একাধিক ছবি পোস্ট করলেন অভিনেত্রী।
  • মলদ্বীপের সঙ্গে তুলনা না করে, সরাসরি বলে দিলেন মন্দারমনির নাম।

আর কোনও জল্পনা-কল্পনা নয়। সত্যিই মন্দারমনিতে এসেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। যদিও তিনি আদৌ এখন সেখানে আছেন কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে শনিবারের পর আজ মঙ্গলবার ফের সমুদ্র সৈকতের একাধিক ছবি পোস্ট করলেন অভিনেত্রী। আর এবার মলদ্বীপের সঙ্গে তুলনা না করে, সরাসরি বলে দিলেন মন্দারমনির নাম।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সানি লিওন। সেখানে সানগ্লাস পরে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। পরনে অবশ্য রয়েছে আগের পোশাকই। অর্থাৎ সবুজ কো-অর্ড হট প্যান্ট ও শার্ট। সঙ্গে হালকা সবুজ শেডের স্পোর্টস ব্রা। ফলে অনেকেই মনে করছেন এই ছবি আসলে আগেরই তোলা। শুধু এখন পোস্ট করলেন অভিনেত্রী।

মন্দারমনিতেই অভিনেত্রী

তবে আসল চমকটা দিয়েছে সানি নিজে। আজ ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে উপরে ক্যাপশনে লিখে দিয়েছেন 'সমুদ্র সৈকতের আকর্ষণ, মন্দারমনি।'পাশাপাশি #mandarmani লিখেও ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

আর এরপরেই রীতিমতো সাড়া পড়ে যায় নেটিজেনদের মধ্যে।  এক ঘণ্টারও আগে ১২১টা শেয়ার হয়ে যায় ছবিটা। পাশাপাশি লাইক পড়ে গিয়েছে প্রায় ৬ হাজার। কমেন্টেরও রীতিমতো বন্যা বয়ে গিয়েছে। এর কিছুক্ষণের মধ্যে ফের একই বিচে আরও একটি ছবি পোস্ট করেছেন সানি। সেটিও ভাইরাল হতে শুরু করেছে। 

যদিও ঠিক কেন অভিনেত্রী মন্দারমনিতে এসেছেন বা এসেছিলেন, তা এখনও স্পষ্ট হয়নি। এর আগে বিভিন্ন অনুষ্ঠান, উদ্বোধন কিংবা আমন্ত্রণে একাধিক বার রাজ্যে এসেছেন বলিউড তারকা। অবশ্য এবার কোনও শুটিংয়ের জন্যও মন্দারমনি আসতে পারেন সানি।

উল্লেখ্য, এর আগে শনিবার সানি লিওনের মন্দারমনি আসা নিয়ে প্রথম জল্পনা ছড়ায়। একটি সমুদ্র সৈকতের সামনে পোজ দিয়ে দাঁড়ানো ছবি পোস্ট করে 'বেবিডল' ক্যাপশন দেন "মলদ্বীপ নাকি মন্দারমনি?"সেই ছবি ঘিরেই হইচই পড়ে নেটনাগরিকদের মধ্যে। ছবিতে ব্যাকগ্রাউন্ডে সমুদ্রের ও বিচের রঙ দেখে অনেকেই তখন বলেছিলেন এটা মলদ্বীপ তো হতেই পারে না। বরং যেন কিছুটা মিল রয়েছে বাঙালির মন্দারমনির সঙ্গেই। তবে বিষয়টি তখন স্পষ্ট না করলেও এবার কনফার্ম করেই দিলেন সানি লিওন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement