Advertisement

Vijay Sethupathi in Kolkata: কলকাতায় হঠাত্‍ বিজয় সেতুপতি, আসছেন সাই পল্লবীও, কেন?

মণি রত্নমের আগামী ছবি 'সিঙ্গাপুর'-এর শ্যুটিং আজ শুরু হচ্ছে। প্রথম পর্যায়ের শ্যুটিং হবে কলকাতায়। কলকাতায় ছবিটির ১০ দিন শ্যুটিং চলবে। এই প্রথমবার বিজয় সেতুপতি ও সাই পল্লবী একসঙ্গে অভিনয় করছেন। সূত্রের খবর, ছবির সঙ্গীত পরিচালক এ আর রহমান। 

কলকাতা বিমানবন্দরে বিজয় সেতুপতিকলকাতা বিমানবন্দরে বিজয় সেতুপতি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jul 2026,
  • अपडेटेड 1:37 PM IST
  • মণি রত্নমের আগামী ছবি 'সিঙ্গাপুর'-এর শ্যুটিং আজ শুরু হচ্ছে
  • গোটা ছবির শুটিং প্রায় ৪০ দিনের মধ্যেই শেষ করার লক্ষ্য
  • বিজয় সেতুপতির আগামী ছবি

কলকাতায় এসেছেন সুপারস্টার বিজয় সেতুপতি। ২২ জুলাই রাতেই কলকাতায় চলে এসেছেন বিজয়। আজ অর্থাত্‍ ২৩ জুলাই শহরে আসতে পারেন অভিনেত্রী সাই পল্লবীও। 'রামায়ণ' ছবিতে সীতার ভূমিকায় অভিনয় করেছেন সাই। 

মণি রত্নমের আগামী ছবি 'সিঙ্গাপুর'-এর শ্যুটিং আজ শুরু হচ্ছে

একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর, পরিচালক মণি রত্নমের আগামী ছবির শ্যুটিংয়ের জন্য কলকাতায় বিজয় সেতুপতি ও সাই পল্লবীর আগমন। বুধবার রাতে কলকাতা বিমানবন্দরে বিজয়ের ছবি ইতিমধ্যেই ভাইরাল। এয়ারপোর্টে অনেকে তাঁকে দেখে অটোগ্রাফও নেন। ছবির শ্যুটিংয়ের জন্য ওজনও বেশ ঝরিয়ে ফেলেছেন তিনি। মণি রত্নমের আগামী ছবি 'সিঙ্গাপুর'-এর শ্যুটিং আজ শুরু হচ্ছে। প্রথম পর্যায়ের শ্যুটিং হবে কলকাতায়। কলকাতায় ছবিটির ১০ দিন শ্যুটিং চলবে। এই প্রথমবার বিজয় সেতুপতি ও সাই পল্লবী একসঙ্গে অভিনয় করছেন। সূত্রের খবর, ছবির সঙ্গীত পরিচালক এ আর রহমান।

বুধবার রাতে কলকাতা বিমানবন্দরে বিজয় সেতুপতি

 

গোটা ছবির শুটিং প্রায় ৪০ দিনের মধ্যেই শেষ করার লক্ষ্য

এরপর ছবির পরবর্তী পর্যায়ের শুটিংয়ের জন্য পুদুচেরিতে যাওয়ার কথা রয়েছে। ছবির একটি অংশ বিদেশে দেখানো হবে বলে জানা গেলেও, পরিচালক সেই বিদেশি লোকেশনগুলিকে ভার্চুয়াল সেটে পুনর্নির্মাণ করার পরিকল্পনা করছেন বলে খবর। আরও জানা যাচ্ছে, গোটা ছবির শুটিং প্রায় ৪০ দিনের মধ্যেই শেষ করার লক্ষ্য রয়েছে। যদিও এই সমস্ত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি নির্মাতারা। এর আগে ম্যাড্রাস টকিজ প্রযোজনা সংস্থা ছবিটির ঘোষণা করেছিল 'প্রোডাকশন নম্বর ২৩' নামে। এই ছবিতেও গান এবং আবহসঙ্গীতের দায়িত্বে থাকছেন এ আর রহমান।

ডিজিটাল স্বত্ব প্রায় ২০ কোটি টাকায় বিক্রি হয়েছে

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবিটির ডিজিটাল স্বত্ব প্রায় ২০ কোটি টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি বিদেশে মুক্তির স্বত্বও বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। অডিও স্বত্ব থেকেও প্রযোজকদের মোটা অঙ্কের আয় হয়েছে বলে খবর।

বিজয় সেতুপতির আগামী ছবি

অন্যদিকে, অভিনেতা বিজয় সেতুপতিকে খুব শীঘ্রই 'Slum Dog: 33 Temple Road' ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে। পুরী জগন্নাধ পরিচালিত এই অ্যাকশন ছবিতে বিজয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সংযুক্তা এবং তাব্বু।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement