কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হল। এই পুরস্কার গ্রহণ করেন তাঁর স্ত্রী হেমা মালিনী। আবেগঘন মহূর্ত তৈরি হল রাইসিনা হিলসে। বাবা ধর্মেন্দ্রর জন্য হাততালি দেওয়ার সময় নিজের চোখের জল ধরে রাখতে পারেননি অহনা। কেঁদে ফেলেন তিনি।