দেনার কিছুটা শোধ করবেন অভিনেতা রাজপাল যাদব। ১.১৫ কোটি টাকার একটি ডিমান্ড ড্রাফট হাতে নিয়ে সুপ্রিম কোর্টে হাজির হন অভিনেতা। বাকি ৮৫ লক্ষ টাকা জমা দেওয়ার জন্য ১৩ অক্টোবর পর্যন্ত সময় চান। বিচারপতির কাছে নিজের আর্থিক দুর্দশার কথা তুলে ধরেন রাজপাল। তাঁর স্বগতোক্তি, মানুষকে বিনোদন দিতে গিয়ে নিজেই একটি হাসির পাত্র হয়েছি।