২০২১ সালে সলমন খানের ছবি অন্তিমের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন মহিমা মাকওয়ানা। ছবিতে আয়ুষ শর্মার বিপরীতে দেখা গিয়েছিল। সলমন খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী। মহিমা বলেন,'অন্তিম ছবির পাঁচ বছর পূর্ণ হল। এটাই আমার প্রথম ছবি, আর পাঁচ বছর কেটে গেল, বড় প্রাপ্তি। বরাবরই বড় পর্দায় নিজেকে দেখার স্বপ্ন ছিল। ছোট থেকেই ছবিতে অভিনয় করতে চাইতাম'। সাহিত্য আজতকে বললেন মহিমা।