লম্বা চুল এবং সাদা দাড়ি। নতুন লুকে মঞ্চে হাজির হলেন অভিনেতা যশপাল শর্মা। নিজের জীবন, লড়াই, বলিউডের নানা তিক্ত-মধুর অভিজ্ঞতা এবং সহ-অভিনেতাদের সঙ্গে জড়িত বেশ কিছু মজার কাহিনি ভাগ করে নিলেন। ওটিটি প্ল্যাটফর্ম থেকে শুরু করে আঞ্চলিক সিনেমার নানা অজানা দিক নিয়েও খোলামেলা কথা বলেন অভিনেতা। জানালেন, জিয়ো হটস্টারে আসতে চলেছে তাঁর নতুন শো বরেলির বচ্চন। সেই শোয়ের জন্যই এক বছরের চুক্তি। ফলে আগামী এক বছর দর্শক তাঁকে এই লুকেই দেখতে পাবেন।