Advertisement

Robert Pattinson James Bond: ইনিই নয়া জেমস বন্ড, 'জীবনের বড় সম্মান...' আপ্লুত প্যাটিনসন

জেমস বন্ডের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে এই চরিত্র পাওয়ার অনুভূতি প্রকাশ করেছেন প্যাটিনসন। তিনি বলেন, 'জেমস বন্ড সিনেমার অন্যতম কিংবদন্তি চরিত্র। ০০৭-এর ভূমিকায় অভিনয়ের দায়িত্ব পাওয়া আমার জীবনের অন্যতম বড় সম্মান।'

জেমস বন্ডের চরিত্র পেয়ে বেজায় খুশি রবার্ট প্যাটিনসন (ছবি: Instagram/@amazonmgmstudios)জেমস বন্ডের চরিত্র পেয়ে বেজায় খুশি রবার্ট প্যাটিনসন (ছবি: Instagram/@amazonmgmstudios)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Nov 2026,
  • अपडेटेड 10:16 AM IST
  • জেমস বন্ডের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে এই চরিত্র পাওয়ার অনুভূতি প্রকাশ করেছেন প্যাটিনসন
  • তিনি বলেন, 'জেমস বন্ড সিনেমার অন্যতম কিংবদন্তি চরিত্র
  • ০০৭-এর ভূমিকায় অভিনয়ের দায়িত্ব পাওয়া আমার জীবনের অন্যতম বড় সম্মান

এবার জেমস বন্ডের চরিত্রে নতুন মুখ। ড্যানিয়েল ক্রেগ পর্ব সমাপ্ত। ব্রিটিশ গুপ্তচর ০০৭-এর ভূমিকায় দেখা যাবে অভিনেতা রবার্ট প্যাটিনসনকে। ৪০ বছর বয়সী এই অভিনেতাকে পরবর্তী জেমস বন্ড হিসেবে ঘোষণা করা হয়েছে।  

এর ফলে বড় পর্দায় জেমস বন্ডের চরিত্রে অভিনয় করা সপ্তম অভিনেতা হতে চলেছেন প্যাটিনসন। আর এই জনপ্রিয় ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়ে বেজায় খুশি প্যাটিনসন। 

ফিল্ম প্রেমীদের মনে জেমস বন্ড সিরিজের প্রতি একটা বিশেষ টান রয়েছে। আর এই সিরিজের ২৬তম ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন রবার্ট।

তবে এখনও ছবির নাম চূড়ান্ত হয়নি। অ্যামাজন এমজিএম স্টুডিওজের কন্ট্রোলে তৈরি হতে চলা এটি প্রথম বন্ড ছবি। ছবিটির পরিচালনা করবেন ডেনিস ভিলনভ। চিত্রনাট্য লেখার দায়িত্বে রয়েছেন 'পিকি ব্লাইন্ডার্স'-এর স্রষ্টা স্টিভেন নাইট। প্রযোজনার দায়িত্ব সামলাবেন অ্যামি প্যাসক্যাল এবং ডেভিড হেইম্যান।

জেমস বন্ডের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে এই চরিত্র পাওয়ার অনুভূতি প্রকাশ করেছেন প্যাটিনসন। তিনি বলেন, 'জেমস বন্ড সিনেমার অন্যতম কিংবদন্তি চরিত্র। ০০৭-এর ভূমিকায় অভিনয়ের দায়িত্ব পাওয়া আমার জীবনের অন্যতম বড় সম্মান।'

তিনি আরও বলেন, 'ডেনিস, অ্যামি, ডেভিড, তানিয়া এবং অ্যামাজন এমজিএম স্টুডিওজের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। তাঁরা আমার উপর ভরসা রেখেছেন। এই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া স্বপ্নপূরণের থেকেও বেশি কিছু। এই অসাধারণ দলের সঙ্গে কাজ করার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।'

পরিচালক ডেনিস ভিলনভের মতে, জেমস বন্ডের পরিচিত বৈশিষ্ট্য রেখেই চরিত্রটিতে নতুন মাত্রা যোগ করতে পারবেন প্যাটিনসন। তাঁর কথায়, 'রবার্টের মধ্যে ০০৭-এর সেই চিরন্তন সত্তা রয়েছে। পাশাপাশি চরিত্রটিকে নতুনভাবে তুলে ধরার মতো অভিনব মানসিকতাও রয়েছে তাঁর।'

প্রযোজক অ্যামি প্যাসক্যাল ও ডেভিড হেইম্যানও প্যাটিনসনের প্রশংসা করেছেন। তাঁদের মতে, তিনি নির্ভীক অভিনেতা। নিজের অভিনয়ের মধ্যে হাসির ছোঁয়া রাখতে পারেন। সেই সঙ্গে বারবার নিজেরে নতুনভাবে তুলে ধরার ক্ষমতা রাখেন। তাঁদের বক্তব্য, জেমস বন্ডের দীর্ঘদিনের ঐতিহ্য এখন নিরাপদ হাতেই রয়েছে।

Advertisement

ড্যানিয়েল ক্রেগের পর এবার রবার্ট প্যাটিনসন
জেমস বন্ডের চরিত্রে এর আগে অভিনয় করেছেন শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসনান এবং ড্যানিয়েল ক্রেগ। এবার তাঁদের তালিকায় যুক্ত হল রবার্ট প্যাটিনসনের নাম। সোমবার জেমস বন্ডের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তাঁর নাম ঘোষণা করা হয়। পরে অ্যামাজন এমজিএম স্টুডিওজ বন্ডের চিরাচরিত টাক্সিডো স্যুটে প্যাটিনসনের প্রথম লুকও প্রকাশ করে।


কেমন হতে চলেছে নতুন জেমস বন্ডের ছবি?
২৬তম বন্ড ছবিটি পরিচালনা করবেন ডেনিস ভিলনভ। চিত্রনাট্য লিখবেন স্টিভেন নাইট। প্রযোজনার দায়িত্বে থাকবেন অ্যামি প্যাসক্যাল ও ডেভিড হেইম্যান। ২০২৫ সালে ১০০ কোটি মার্কিন ডলারেরও বেশি অর্থের বিনিময়ে এই ফ্র্যাঞ্চাইজির ক্রিয়েটিভ কন্ট্রোল ও ফ্র্যাঞ্চাইজি রাইট নেয় অ্যামাজন এমজিএম স্টুডিওজ। 

'টোয়াইলাইট' থেকে 'দ্য ব্যাটম্যান', এবার '০০৭'

'হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার' এবং 'টোয়াইলাইট' সিরিজের হাত ধরে জনপ্রিয়তা পান রবার্ট প্যাটিনসন। পরবর্তীতে একাধিক অন্য ধারার ছবিতে অভিনয় করেন তিনি। বারবার নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন। ২০২২ সালে 'দ্য ব্যাটম্যান' ছবিতে ব্রুস ওয়েনের চরিত্রে অভিনয় করেছিলেন। ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত 'দ্য ওডিসি' ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। ২০২৮ সালে 'দ্য ব্যাটম্যান ২' ছবিতে আবারও ব্রুস ওয়েনের ভূমিকায় ফিরবেন তিনি। এবার তাঁর নতুন পরিচয় জেমস বন্ড।

 

Read more!
Advertisement
Advertisement