টলিপাড়া তথা বলিউডের বোল্ড নায়িকা পাওলি দাম। যাঁর অভিনয় মুগ্ধ করে সকলকে।
অভিনয়ের পাশাপাশি পাওলির শাড়ি লুকসগুলো ভীষণভাবে ভাইরাল সোশ্যাল মিডিয়া পেজে।
সম্প্রতি পাওলিকে লাল রঙের ঢাকাই শাড়িতে দেখা গেল।
একটি ইভেন্টে গিয়েছিলেন নায়িকা। সেখানেই তাঁর এলিগ্যান্ট লুকসটি ধরা পড়ে।
লাল ঢাকাই শাড়ির সঙ্গে লাল রঙের স্লিভলেস ব্লাউজ, সঙ্গে মানাসই মেকআপ ও হালকা গয়না।
মুগ্ধতায় ভরা অভিনেত্রীর এই লুকস দৃষ্টি আকর্ষণ করেছে সকলের।
বরাবরই শাড়িতে সাজতে ভালোবাসেন পাওলি দাম। ফিল্মি পার্টি হোক বা কোনও ইভেন্ট, অভিনেত্রীর প্রথম পছন্দ শাড়ি।
পাওলির এই শাড়ি-স্টাইল প্রশংসা কুড়িয়েছে অনেকের।
অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইল দেখে বোঝাই যায়, শাড়ি তাঁর খুব প্রিয় একটা আউটফিট।
ছবির প্রোমোশন হোক বা কোনও অনুষ্ঠান, বেশিরভাগ জায়গাতেই তাঁকে শাড়ি পরে দেখা যায়।
জামদানি থেকে শুরু করে কাঞ্জিভরম, সবরকম শাড়িতেই ভিন্ন লুক ক্রিয়েট করতে দেখা গিয়েছে তাঁকে।
শাড়ির সঙ্গে তাঁর কাজল কালো চোখ সব সময়ই নজর কাড়ে। এক কথায় বোল্ড লুক হোক বা শাড়ি, পাওলি দাম সব পোশাকেই সাবলীল।