Advertisement

মনোরঞ্জন

Tollywood Star Mother: দর্শকের কাছে প্রিয় হিরো-হিরোইন তাঁরা, দেব-প্রসেনজিৎ-শুভশ্রীর মায়েদের চেনেন?

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 May 2026,
  • Updated 4:03 PM IST
  • 1/15

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মায়ের নাম রত্না চট্টোপাধ্যায়। মায়ের সঙ্গে প্রসেনজিৎ-এর সম্পর্ক বড় মধুর ছিল। বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর জীবনের সাফল্য এবং স্বপ্নের পেছনে মা রত্না চট্টোপাধ্যায়ের উৎসাহ ও অবদানের কথা একাধিকবার উল্লেখ করেছেন। অভিনেতার মা যখন মারা যান তখন প্রসেনজিৎ অনেকটাই ছোট। 
 

  • 2/15

টলিপাড়ার ব্যস্ততম নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মা বীণা গঙ্গোপাধ্যায় সাধারণ গৃহবধূ। নায়িকার সফল হওয়ার পিছনে তাঁর মায়ের অবদান অনস্বীকার্য।
 

  • 3/15

অনিতা হাজরার ছেলে অঙ্কুশ টলিপাড়ার জনপ্রিয় নায়ক। সম্প্রতি মায়ের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করেছেন অঙ্কুশ। মায়ের সঙ্গে একটি বিজ্ঞাপনের শ্যুট করেন অভিনেতা। 

  • 4/15

রাজ ও শুভশ্রীর সঙ্গে এক বাড়িতেই থাকেন মা লীলা চক্রবর্তী। মাঝে মধ্যেই মায়ের সঙ্গে আদুরে মুহূর্ত শেয়ার করে থাকেন পরিচালক। শাশুড়ির সঙ্গে শুভশ্রীরও খুব ভাল সম্পর্ক। 
 

  • 5/15

'মাম্মাস বয়' দেব। মা মৌসুমী অধিকারীর লাডলা ছেলে টলিপাড়ার জনপ্রিয় নায়ক। মায়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একাধিক মুহূর্ত ভাগ করে নেন সুপারস্টার।
 

  • 6/15

টলিউডের অভিনেত্রী পায়েল সরকার। অভিনেত্রী তাঁর ব্যক্তিগত জীবনকে খুব একটা সোশ্যালে দিতে পছন্দ করেন না। মা কণিকা সরকারের সঙ্গে খুব কমই ছবি সেয়ার করেন অভিনেত্রী। 
 

  • 7/15

মা মধুমিতা মৈত্র মেয়ে রুক্মিণীর মাও বটে আবার বন্ধুও। মায়ের সঙ্গে মাঝে মধ্যেই ছবি শেয়ার করেন নায়িকা। রুক্মিণীর বাবা মারা যাওয়ার পর মা মধুমিতা একা হাতে বড় করেছেন মেয়ে ও ছেলেকে। 
 

  • 8/15

রিয়া ও রাইমা সেনের মা নিজেই একজন জনপ্রিয় নায়িকা মুনমুন সেন। গত বছর বাবাকে হারিয়েছেন দুই মেয়ে। মহানায়িকা সুচিত্রা সেনের মেয়ে মুনমুন একসময় টলিউডের বোল্ড নায়িকা বলেই পরিচিত ছিলেন।  
 

  • 9/15

ঋতুপর্ণার মা নন্দিতা সেন ২০২৪ সালে প্রয়াত হন। মায়ের সঙ্গে নায়িকার বন্ডিং খুবই ভাল ছিল। আজও মায়ের অভাব বোধ করেন তিনি। মা মারা য়াওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নায়িকা। 

  • 10/15

অভিনেত্রী অঙ্গনার মা লাজবন্তী রায় সেটা অনেকেই জানতেন না। জনপ্রিয় সঞ্চালিকা লাজবন্তীর মেয়ে এখন বেশ পরিচিত মুখ। 

  • 11/15

মায়ের সঙ্গে খুব একটা বেশি দেখা যায় না অভিনেত্রীকে। ছাব্বিশের নির্বাচনের প্রচারে মেয়ের প্রচারে গিয়েছিলেন মা। 

  • 12/15

নুসরত জাহানের মা সুস্মিতা বেগমের সঙ্গে খুব ভাল সম্পর্ক নায়িকার। যদিও মা-বাবাকে সোশ্যাল মিডিয়া থেকে দূরেই রাখেন নায়িকা। 

  • 13/15

মা দীপা মল্লিকের কড়া শাসনেই বড় হয়েছেন কোয়েল। মা-বাবার বাধ্য সন্তান ছিলেন টলি কুইন। মায়ের সঙ্গে একেবারে বন্ধুর মতোই সম্পর্ক কোয়েলের। 

  • 14/15

আজ তিনি যা কিছু, তা হয়েছে তাঁর জন্যই। নায়িকার জীবনের যাবতীয় সাফল্যের নেপথ্যে যিনি রয়েছেন, তিনি শ্রাবন্তীর মা।  মা রমা চট্টোপাধ্যায়ের সঙ্গে খুব একটা বেশি ছবি শেয়ার না করলেও, মাঝে মধ্যে নায়িকার মায়ের দেখা মেলে। 

  • 15/15

জনপ্রিয় টলিউড অভিনেতাা আবির চট্টোপাধ্যায়ের মা হলেন রুমকি চট্টোপাধ্যা.। তিনি এবং আবিরের বাবা, প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব ফাল্গুনী চট্টোপাধ্যায়, দুজনেই অভিনয়ের জগতের সঙ্গে যুক্ত।

Advertisement
Advertisement