নাতাশা স্ট্যানকোভিচ প্রায়ই তাঁর বোল্ডনেস ও স্টাইল স্টেটমেন্টের কারণে চর্চায় থাকেন।
২০২৪ সালে হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে ডিভোর্স হওয়ার পর নাতাশা সন্তানদের নিয়ে একাই থাকেন।
সম্প্রতি তাঁর কিছু ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়, যেখানে তাঁকে মনোকিনিতে দেখা যাচ্ছে।
ছবিতে নাতাশাকে পুলের জলে হালকা মেজাজে দেখা গিয়েছে, সামনে রাখা আছে হরেক ধরনের ফল ও জুসের গ্লাস।
প্রিন্টেড মনোকিনিতে নাতাশার সিজলিং লুকসে কাবু নেটদুনিয়া।
খোলা চুলে ফুল লাগিয়েছেন নাতাশা আর নাতাশা মেকআপ ছাড়াও যে কতটা গ্ল্যামারস, তা ছবি দেখেই স্পষ্ট।
টিউব মনোকিনিতে নাতাশা লাস্যময়ী। তাঁর থেকে চোখ ফেরানো দায়।
নাতাশা মডেলিং দুনিয়ায় বেশ চেনা মুখ। একাধিক ফটোশ্যুট করতে তাঁকে দেখা যায়।
সবুজের মাঝে নাতাশার পুল-লুকস সোশ্যাল মিডিয়ায় জমিয়ে ভাইরাল হয়েছে।
২০২০ সালের ৩১ মে নাতাশা বিয়ে করেন হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে। ওই বছরের জুলাইতে তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়।
যদিও এই বিয়ে বেশিদিন পর্যন্ত টেকেনি। ২০২৪ সালের জুলাইতে নাতাশা ও হার্দিকের ডিভোর্স হয়। ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম