৯ মার্চ বিয়ে করেন অনন্যা-সুকান্ত। বেশ অনেকদিন ধরেই তাঁদের বিয়ে ও রিসেপশনের সব অনুষ্ঠান চলে।
তবে বিয়ের পর ধারাবাহিক থেকে ছুটি পাননি অনন্যা। আর তাই হানিমুনে যেতে পারেনি তাঁরা।
তবে এবার ছুটি পেতেই বিদেশে মধুচন্দ্রিমায় গেলেন অনন্যা-সুকান্ত।
প্রথমে সিঙ্গাপুর গিয়েছিলেন তাঁরা আর সেখান থেকে সোজা বালিতে এসে পৌঁছালেন সুকান্ত-অনন্যা।
বালির মনোরম পরিবেশে দুজনেই ধরা দিলেন রোম্যান্টিক মেজাজে।
অনন্যা পরেছিলেন হালকা নীল রঙের ব্রালেট ও একই রঙের প্যান্ট। অপরদিকে, সুকান্ত পরেছিলেন হালকা নীল রঙের পাতলা শার্ট ও সাদা প্যান্ট।
বরের সঙ্গে আদুরে ভাবে পোজ দিয়ে ছবি তুললেন অনন্যা।
তাঁদের ছবি প্রকাশ্যে আসতেই পারদ চড়ল নেটপাড়ার।
অনন্যা টেলিভিশনের চেনা মুখ হলেও সুকান্ত বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন।
সুকান্ত সোশ্যাল মিডিয়ায় ভ্লগিং করে জনপ্রিয়তা পেয়েছেন। অনন্যাও অভিনয়ের পাশাপাশি ভ্লগিং করে থাকেন।
বিয়ের পর সুকান্তর ফ্ল্যাটে চুটিয়ে সংসার করছেন অনন্যা। এবছর ২২ বছরে পা দেবেন অনন্য়া। এত কম বয়সে বিয়ের জন্য কম কটাক্ষের শিকার হতে হয়নি তাঁকে। তবে এসবে পাত্তা না দিয়ে, দিব্যি উপভোগ করছেন জীবন।
এই মুহূর্তে ডিজিটাল মাধ্যমের জনপ্রিয় মুখ দু'জনেই। অনুগামীর সংখ্যা বিপুল।