টলিপাড়ার ডিভা সোহিনী সরকার সম্প্রতি কিছু ফটোশ্যুট করেছেন, যেখানে তাঁর থেকে চোখ সরানো একেবারে দায়।
নায়িকা সর্বদাই নিজের বোহো লুকসের জন্য জনপ্রিয়। অত্যাধিক মেকআপ করা কোনওদিনই পছন্দ করেন না।
হালকা মেকআপ ও সাদামাটাভাবেই নিজেকে তুলে ধরতে ভালোবাসেন সোহিনী।
লাল-সাদা গামছা প্রিন্টের কুর্তি ও সাদা প্যান্ট পরে দেখা গেল তাঁকে, মেকআপ বলতে চোখে মোটা কালো কাজল, নাকে সেপটাম ও কপালে কালো টিপ।
সোহিনীর এই বোহো লুকসে কাবু নেটপাড়া। বিশেষ করে তাঁর ভুবন ভোলানো হাসিতে মন হারান অনেকেই।
কখনও চায়ের ভাঁড়ে ঠোঁট রেখেছেন আবার কখনও বা উদাস নয়নে চেয়ে রয়েছেন কোথাও।
সোহিনীর স্নিগ্ধ লুকসে মাত সোশ্যাল মিডিয়া। এর আগেও বোহো লুকসে ধরা দিয়েছেন পর্দার সত্যবতী।
সম্প্রতি মা হওয়ার সুখবর শেয়ার করেছেন সোহিনী ও শোভন। বিবাহবার্ষিকীর দিনই এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন নায়িকা।
চলতি বছরেই দুই থেকে তিন হবেন সোহিনী-শোভন। প্রেগন্যান্ট অবস্থাতেই এখনও কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী।
সোহিনীর অভিনয় সর্বদাই প্রশংসা পেয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে গায়ক শোভনের সঙ্গে আইনি বিয়ে সারেন সোহিনী।