Advertisement

মনোরঞ্জন

Ushasi Ray: ডায়েট ভুলে পিৎজ্জায় মজলেন ঊষসী, নায়িকার সোয়াগে কাবু নেটপাড়া, PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Apr 2026,
  • Updated 1:58 PM IST
  • 1/10

ছোটপর্দার চেনা মুখ ঊষসী রায়। সিরিয়াল থেকে সিরিজে সবেতে কাজ করে তিনি ইতিমধ্যেই জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন। 
 

  • 2/10

এই মুহূর্তে ঊষসীকে দেখা যাচ্ছে রাজ চক্রবর্তীর 'গৃহপ্রবেশ' সিরিয়ালে।
 

  • 3/10

এই সিরিয়ালের পাশাপাশি ঊষসী ফটোশ্যুটও করে থাকেন একাধিক। সম্প্রতি ঊষসীকে দেখা গিয়েছে কিচেনে লুকিয়ে পিৎজ্জা খেতে। 
 

  • 4/10

ঊষসীর পরনে রয়েছে ডেনিম, সাদা শার্ট এবং শার্টের ফাঁকে দেখা যাচ্ছে ডেনিম টপ। 
 

  • 5/10

মাথায় বাঁধা ব্যান্ডানা। ঊষসীকে পিৎজ্জা খেতে দেখা গিয়েছে। 

  • 6/10

কিচেনেই চলছে লুকিয়ে চুরিয়ে পিৎজ্জা খাওয়া। তবে নায়িকার এই পিৎজ্জা খাওয়ার স্টাইল সকলের বেশ পছন্দ হয়েছে।

  • 7/10

ঊষসী এই ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ধরা পড়ে গেলাম পিৎজ্জার সঙ্গে আমার প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে। 
 

  • 8/10

কখনও পিৎজ্জা খাচ্ছেন আবার কখনও বা পিৎজ্জা ধরে রয়েছেন ক্যামেরার সামনে। একাধিক পোজে ছবি তুলেছেন ঊষসী। 

  • 9/10

'গৃহপ্রবেশ' সিরিয়ালে ঊষসীকে শুভলক্ষ্মী চরিত্রে দেখা যাচ্ছে। সেখানে তাঁর সাদামাটা লুকসই দর্শকদের বেশ পছন্দ। 
 

  • 10/10

এই সিরিয়ালের অনস্ক্রিন হিরো সুস্মিতের সঙ্গে ঊষসীর প্রেমচর্চা এখন তুঙ্গে। যদিও এই বিষয়ে দুজনের কেউই মুখ খোলেননি।   
 

Advertisement
Advertisement