Advertisement

মনোরঞ্জন

Mimi Chakraborty Wedding: কালিম্পংয়ে বিয়ে সারবেন মিমি, ছবিতে চিনুন নায়িকার হবু বরকে

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Sep 2026,
  • Updated 5:29 PM IST
  • 1/12

অবশেষে বিয়ে করতে চলেছেন মিমি চক্রবর্তী। দীর্ঘদিন সিঙ্গল থাকার পর এবার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার পথে নায়িকা। 
 

  • 2/12

যদিও মিমির হবু বর বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। নাম সিদ্ধার্থ দত্ত। 
 

  • 3/12

নৌসেনায় কর্মরত মিমির হবু বর। তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলেই দেখা মিলবে সেই ছবি।

  • 4/12

চলতি বছরেই মনের মানুষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন নায়িকা। তবে তার আগে সিদ্ধার্থকে নিয়ে টুঁ শব্দটি করছেন না মিমি। 
 

  • 5/12

জানা যাচ্ছে, পুজোর আবহেই পরস্পরের মন বিনিময় হয়েছে। গত বছরের পুজোতেও মিমির প্রিয় বন্ধু অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বাড়িতে বন্ধু-বান্ধবদের ভিড়ে দেখা মিলেছে মিমির হবু বরের। 
 

  • 6/12

এদিকে সূত্রের আরও দাবি, বিয়ের শপিং থেকে নিমন্ত্রণপত্র বিলিপর্বও নাকি চলছে জোরকদমে। কারণ হাতে আর মাত্র সাড়ে তিন মাস। 
 

  • 7/12

ইন্ডাস্ট্রির ফিসফাস, চলতি বছরের নভেম্বরেই আইনি বিয়ে সারবেন মিমি। আর ডিসেম্বরে ডেস্টিনেশন ওয়েডিং করবেন।
 

  • 8/12

কালিম্পংয়ে ডেস্টিনেশন ওয়েডিং সারবেন মিমি ও সিদ্ধার্থ। দুই পরিবারের পক্ষ থেকে জোর কদমে চলছে বিয়ের প্রস্তুতি।

  • 9/12

বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে, আত্মীয়দের হাতে, তেমনই জানা যাচ্ছে। 
 

  • 10/12

মিমির হবু বর কলকাতার ছেলে, পড়াশোনা করেছেন শহরের এক নামী স্কুল থেকে। 

  • 11/12

এই মুহূর্তে মিমি ব্যস্ত নিজের ছবির কাজে। পুজোতে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ‍্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। আরও একটি নতুন ছবির শ্যুটিংও শুরু করবেন। 
 

  • 12/12

ছবির কাজ মিটলেই মিমি ওয়েডস সিদ্ধার্থ-এর অপেক্ষায় সকলেই। ছবি সৌজন্যে: Facebook
 

Advertisement
Advertisement