Advertisement

মনোরঞ্জন

Mithun Chakraborty Daughter: আবর্জনার স্তুপ থেকে চক্রবর্তী বাড়ির মেয়ে, মিঠুনের আদুরে দিশানী এখন কী করেন?

Aajtak Bangla
Aajtak Bangla
  • 18 Jun 2026,
  • Updated 2:00 AM IST
  • 1/10

একরত্তি দিশানীকে কলকাতার আবর্জনার স্তূপ থেকে উদ্ধার করা হয়। 
 

  • 2/10

এরপর মিঠুন ও যোগিতা সমস্ত নিয়ম মেনে শিশুটিকে দত্তক নেন। তার পর নিজের সন্তানের মতো করেই মানুষ করেন দিশানীকে।
 

  • 3/10

এখন মিঠুন-কন্যা বড় হয়ে গিয়েছে। ২৫ বছর বয়স তাঁর। পড়াশোনার জন্য বিদেশে পাড়ি দিয়েছিলেন। 
 

  • 4/10

লস অ্যাঞ্জেলেসের নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি এবং লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন।
 

  • 5/10

দিশানি চক্রবর্তী মিঠুন চক্রবর্তী ও যোগিতা বালির দত্তক কন্যা। বহু বছর আগে পরিত্যক্ত অবস্থায় পাওয়া এক কন্যাশিশুকে দত্তক নিয়ে নিজের সন্তানের মতো মানুষ করেছিলেন মিঠুন ও যোগিতা। পরে তিনি পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন।
 

  • 6/10

এ বার মেয়ে দিশানীর বিয়ে দিয়ে জামাই আনতে চলেছেন মিঠুন। দীর্ঘদিনের প্রেমিক মাইলস মান্টজারিসের সঙ্গে সদ্য বাগদান সেরেছেন মিঠুন-কন্যা দিশানী।
 

  • 7/10

সোশ্যাল মিডিয়ায় সেই একাধিক ছবি পোস্ট করে সুখবর ভাগ করে নিলেন দিশানী। 
 

  • 8/10

ইনস্টাগ্রামে বাগদানের ছবি পোস্ট করে দিশানি লেখেন, “০৬.১২.২০২৬... আমার জীবনের সবচেয়ে সহজ এবং সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত।” 
 

  • 9/10

সেই পোস্ট থেকেই জানা যায়, আগামী ৬ ডিসেম্বর বিয়ের তারিখ নির্ধারিত হয়েছে।
 

  • 10/10

হলিউডে 'কালারিস্ট' ও চিত্রগ্রহণের কাজ করেন মিঠুনের হবু জামাই। ১৫ জুন শেয়ার করলেও বাগদান সেরেছেন তারও আগে।
 

Advertisement
Advertisement