Advertisement

32nd KIFF Film Bazar: KIFF থেকে বড়সড় রোজগারের উদ্যোগ টলিউডের, বিশেষ চমক 'ফিল্ম বাজার', কী রকম?

গোয়ায় IFFI (International Film Festival Of India)-এ ফিল্ম বাজার অনুকরণে KIFF-এও হবে ফিল্ম বাজার। বাংলা ছবির স্বার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার নন্দনে এই সংক্রান্ত বৈঠক হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান জিৎ সহ কমিটির অন্য সদস্যরা।

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ফিল্ম বাজারকলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ফিল্ম বাজার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Nov 2026,
  • अपडेटेड 2:48 PM IST
  • ৩২তম KIFF নিয়ে নতুন সরকারের একগুচ্ছ পরিকল্পনা রয়েছে।

এই বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব একেবারে অন্যরকম। ৩২তম KIFF নিয়ে নতুন সরকারের একগুচ্ছ পরিকল্পনা রয়েছে। সম্প্রতি নীল রং ছেড়ে গেরুয়া লোগো প্রকাশ্যে এসেছে। তেমনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের চেনা মঞ্চ ছেড়ে এবার ইতিহাসের শহরের অন্যতম ঐতিহ্যবাহী স্থাপত্য ভিক্টোরিয়া মেমোরিয়ালে বসতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আসর। তবে এই বছর প্রথমবার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যবসা-বাণিজ্য নিয়ে উদ্যোগী হয়েছে নতুন সরকার দ্বারা গঠিত KIFF কমিটি। গোয়ায় IFFI (International Film Festival Of India)-এ ফিল্ম বাজার অনুকরণে KIFF-এও হবে ফিল্ম বাজার। বাংলা ছবির স্বার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার নন্দনে এই সংক্রান্ত বৈঠক হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান জিৎ সহ কমিটির অন্য সদস্যরা। আর এই ফিল্ম বাজার আসলে কী, তা নিয়ে খোলাখুলি bangla.aajtak.in-কে জানালেন এই ফিল্ম বাজার কোর কমিটির সদস্য সুচন্দ্রা ভানিয়া। 

ফিল্ম বাজার প্রসঙ্গে সুচন্দ্রা বলেন, 'ফিল্ম বাজারের কমিটিতে জিৎ চেয়ারম্যান, প্রসেনজিৎ, হিরণ চট্টোপাধ্যায়, বিক্রমজিৎ রায় আছে। ভারতের ফিল্ম বাজারটা গোয়াতেই হয়। তবে এই বছর ৩২তম কলকাতা চলচ্চিত্র উৎসবে শুধু সিনেমা দেখানোই লক্ষ্য নয়, বরং বাংলা ছবির ইন্ডাস্ট্রির উন্নয়ন কীভাবে হয়, এটাই ফিল্ম বাজারের প্রথম লক্ষ্য।' পরিচালক-প্রযোজক সুচন্দ্রা বলেন, ফিল্ম বাজারের অর্থ হল, যেখানে বিদেশি কিউরেটর, ডিস্ট্রিবিউটার, বাইরের প্রযোজক, স্বাধীন নির্মাতারা, যারা সাবমিশন করেছে এই KIFF-এ, আমরা তাদের আমন্ত্রণ জানালাম। তাঁরা এসে বাংলা সিনেমা দেখলো এবং তাঁদের যদি মনে হয় সেই সিনেমাটি অন্য জায়গায় দেখাবে, সেই সুযোগটাও আমরা দিচ্ছি এই ফিল্ম বাজারের মাধ্যমে।' সুচন্দ্রা বলেন, 'এর মাধ্যমে একটা ব্যবসায়িক সম্ভাবনাও তৈরি হচ্ছে, যা টলিউডের জন্য অনেক ভাল হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন দেশের স্টলগুলোকে এখানে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আসলে ফিল্ম বাজার-এর মাধ্যমে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যাতে একটা বৃহত্তর জায়গায় যায়, যেখানে ব্যবসা হতে পারে সেটাই ফোকাস।' তিনি আরও জানান, কোনও অর্ধেক ছবির কাজ কিংবা ভাল কোনও  তাদের সেই প্রজেক্ট আর তারপর তাঁদের মতো করে পছন্দ হলে সে বেছে নিতে পারবে। 

Advertisement
ছবি সৌজন্যে: ফেসবুক

জানা গিয়েছে, ১৬ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত কলকাতা চলচ্চিত্র উৎসব চলাকালীন এই ফিল্ম বাজার তিনদিনের জন্য হবে। তবে কোনদিন করা যেতে পারে সেটা নিয়ে বৈঠক চলছে। প্রসঙ্গত, এর আগে চলচ্চিত্র উৎসব হলেও সেখানে ব্যবসায়িকভাবে কোনও লাভ হয়নি টলিউডের। সুচন্দ্রা বলেন, 'এই ফিল্ম বাজার হলে আমরা বাইরের মার্কেটের সঙ্গে কোলাব করতে পারব। এই ফিল্ম মার্কেট করার লক্ষ্য একটাই যাতে বাংলা সিনেমা বাইরে যাওয়ার সুযোগ পায়। এই প্ল্যাটফর্মটা খুব দরকার। অন্তত এখানে স্বাধীন পরিচালকেরা কিংবা যাদের ছবি অর্ধেক হয়ে পড়ে রয়েছে, তারা সুযোগ পেতে পারে তাঁদের পরিকল্পনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।' জানা গিয়েছে, এটা নিয়ে অনেকদিন ধরেই বৈঠক হচ্ছে। বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে। কমিটির সদস্য বলেন যে নন্দনে হবে এই ফিল্ম বাজার। সরকারের পূর্ণ সমর্থন রয়েছে এই উদ্যোগে। তবে এই সবকিছুর মাথায় রয়েছেন মিঠুন চক্রবর্তী। যিনি বাংলা ছবির ইন্ডাস্ট্রির উন্নয়ন চান।

এই ফিল্ম ফেস্টিভ্যালে জনীকান্ত, প্রভাস, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল, অনুপম খের, জনি লিভার এবং কঙ্গনা রানাউতের মতো তারকাদের উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি পরিচালক অনুরাগ বসু ও মধুর ভাণ্ডারকরও অনুষ্ঠানে যোগ দিতে পারেন । তবে এই তালিকার আনুষ্ঠানিক চূড়ান্ত ঘোষণা উৎসব কমিটির তরফে এখনও বাকি ।   

Read more!
Advertisement
Advertisement