Advertisement

Arjun Kapoor Relation: সত্যিই প্রেম করছেন অর্জুন? কনটেন্ট ক্রিয়েটর সাহিবার সঙ্গে সেলফিতে বাড়ল জল্পনা

অর্জুন ও সাহিবা বালির এই ছবি ঘিরে নেটদুনিয়ায় বিশাল চর্চা হচ্ছে। অনেকেই এটা বলছেন যে সাহিবা-অর্জুন সম্পর্কে রয়েছেন আর তাঁরা এই সম্পর্ককে সফট লঞ্চ করছেন। তবে এর আগেও অর্জুন ও সাহিবার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল।

কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে প্রেম করছেন অর্জুন?কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে প্রেম করছেন অর্জুন?
Aajtak Bangla
  • মুম্বই,
  • 25 Nov 2026,
  • अपडेटेड 3:38 PM IST
  • একসময় চর্চায় ছিলেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা।

একসময় চর্চায় ছিলেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। তাঁদের অসমবয়সী প্রেমের কথা বি-টাউনে কারোরই অজানা নয়। তবে ২০২৪ সালে অর্জুন ও মালাইকার সম্পর্ক ভেঙে যায়। যদিও কেন তাঁদের সম্পর্ক ভাঙে তা নিয়ে কিছু জানা যায়নি। মাঝে মধ্যেই মালাইকার সম্পর্ক নিয়ে চর্চা শোনা যায়। এই বিষয়ে অবশ্য পিছিয়ে নেই অর্জুনও। অভিনেতা প্রেম জীবন নিয়ে ফের চর্চা শুরু। কনটেন্ট ক্রিয়েটর সাহিবা বালির সঙ্গে তাঁর নতুন ছবি ঘিরে ফের আলোচনা শুরু হয়েছে। 

সম্প্রতি সাহিবা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে এক সেলফি ছবি শেয়ার করেছেন। দুজনের মুখেই হাসি এবং তাঁরা একসঙ্গে পোজ দিয়েছেন। দুজনের মাথাই ঢাকা, যেরকমটা গুরুদ্বারে গেলে করতে হয়। গুরু নানক জন্মদিবসের দিন এই ছবি শেয়ার করেন তাঁরা। সাহিবা এই ছবি শেয়ার করে অর্জুনকে ট্যাগ করে ক্যাপশনে লেখেন, আমি ওঁর (অর্জুন) অর্ধেক প্রসাদ খেয়ে নিয়েছি। এই ছবি পোস্ট হতেই ফের চর্চা শুরু হয় অর্জুন ও সাহিবাকে নিয়ে।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

অর্জুন ও সাহিবা বালির এই ছবি ঘিরে নেটদুনিয়ায় বিশাল চর্চা হচ্ছে। অনেকেই এটা বলছেন যে সাহিবা-অর্জুন সম্পর্কে রয়েছেন আর তাঁরা এই সম্পর্ককে সফট লঞ্চ করছেন। তবে এর আগেও অর্জুন ও সাহিবার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। এই বছরের শুরুতেই তাঁদের একসঙ্গে লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে দেখা গিয়েছিল। অর্জুন ও সাহিবা ভারত ও ইংল্যান্ডের ম্যাচ দেখতে গিয়েছিলেন। নীল রঙের পোশাকে দু’জনের একসঙ্গে খেলা উপভোগ করার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়।  তবে, সাহিবা পরে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে অর্জুনের সঙ্গে তার প্রেমের গুঞ্জন অস্বীকার করেন।

তবে অর্জুন এখনও এই জল্পনা নিয়ে কোনও মন্তব্য করেননি। উল্লেখ্য যে,অর্জুন এবং সাহিবার মধ্যে ১০ বছরের বয়সের পার্থক্য রয়েছে। অর্জুনের বয়স ৪১, আর সাহিবার বয়স ৩১। এর আগে অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ছিলেন অর্জুন। ২০১৮ সালে তাঁদের সম্পর্কের শুরু। একসঙ্গে নানা অনুষ্ঠানে দেখা যেত তাঁদের। তবে ২০২৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়, যা অনুরাগীদের অনেকটাই অবাক করেছিল। বয়সের প্রায় ১২ বছরের ব্যবধান নিয়ে বারবার কটাক্ষের মুখে পড়তে হয়েছিল এই জুটিকে। তবে তার কোনও প্রভাব পড়়েনি তাঁদের সম্পর্কে। যদিও শেষপর্যন্ত তাঁরা কেন সম্পর্কে ইতি টানলেন, তা এখনও স্পষ্ট নয়। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement