Advertisement

72th National Film Award: জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা বাংলা ছবি অঞ্জন দত্তের 'চালচিত্র', আর কারা পুরস্কার পেলেন?

২০২৪ সালের সেরা চলচ্চিত্র ও শিল্পীদের সম্মান জানাতে আজ, ১৮ জুলাই, আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ১ জানুয়ারি ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) কর্তৃক সনদপ্রাপ্ত সিনেমাগুলিকে এই পুরস্কারের জন্য বিবেচনা করা হয়েছে।

৭২তম জাতীয় পুরস্কার৭২তম জাতীয় পুরস্কার
Aajtak Bangla
  • দিল্লি,
  • 18 Jul 2026,
  • अपडेटेड 7:00 PM IST
  • দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হল।

প্রতীক্ষা শেষ। দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হল। আর সেখানেই জয় জয়কার বাংলা চলচ্চিত্রের। সেরা বাংলা ছবি হিসাবে জাতীয় পুরস্কার পেল পরিচালক অঞ্জন দত্তের 'চালচিত্র এখন'। এখানেই শেষ নয়, সেরা শিশুশিল্পী (যুগ্ম) হিসাবে পুরস্কার জিতল অঙ্ক কী কঠিন ছবির ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় দেব ও গীতশ্রী চক্রবর্তী। বাংলা সিনেমার ঝুলিতে জাতীয় পুরস্কারের এই সম্মান ইন্ডাস্ট্রিকে আরও সমৃদ্ধ করে তুললো।

২০২৪ সালের সেরা চলচ্চিত্র ও শিল্পীদের সম্মান জানাতে আজ, ১৮ জুলাই, আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ১ জানুয়ারি ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) কর্তৃক সনদপ্রাপ্ত সিনেমাগুলিকে এই পুরস্কারের জন্য বিবেচনা করা হয়েছে। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জয়রাজের নেতৃত্বে ১১ সদস্যের জুরি বোর্ড এ বছরের বিজয়ীদের নির্বাচন করেছে। মোট ৪৩টি জাতীয় পুরস্কার এদিন ঘোষণা করা হয়েছে। 

কার্তিক আরিয়ান (চান্দু চ্যাম্পিয়ন) এবং মাম্মুটি (ব্রহ্মযুগম) শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন। আর্টিকল ৩৭০-এর জন্য জাতীয় পুরস্কার পেলেন ইয়ামি গৌতম। সেরা হিন্দি সিনেমা শ্রীকান্ত। রাজকুমার রাও অভিনীত, তুষার হিরানন্দানি পরিচালিত বায়োপিক পেল জাতীয় পুরস্কার। বেস্ট কোরিয়োগ্রাফি- স্ত্রী ২ (বিজয় গঙ্গোপাধ্যায়)। দেখে নিন এক ঝলকে। 


সাউন্ড ডিজাউনার-মানস চৌধুরী

বেস্ট স্ক্রিনপ্লে অরজিনাল-পুষ্পা পার্ট ২

স্ক্রিনপ্লে রাইটার-বান্দ্রেদী সুকুমার

বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার-বিজয়ালক্ষ্মী

বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার-ঘরট গণপতি (মারাঠি-নভসাচি গৌরি মাজি), অভয় যোধপুরকর

বেস্ট চাইল্ড আর্টিস্ট-অঙ্ক কী কঠিন (বাংলা), অভিনেতা- ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় দেব ও গীতশ্রী চক্রবর্তী

বেস্ট অ্যাকটর ইন সাপোর্টিং রোল-ভক্ষক

অভিনেতা- সঞ্জয় মিশ্রা

সেরা অভিনেত্রী-আর্টিকেল ৩৭০, অভিনেত্রী ইয়ামি গৌতম

সেরা অভিনেতা-চান্দু চ্যাম্পিয়ন, কার্তিক আরিয়ান), ব্রামাউগম (মালয়লম, অভিনেতা মাম্মুটি)

Read more!
Advertisement
Advertisement