Advertisement

Mithun Chakraborty: লাস্যময়ী নোরার সঙ্গে ডান্স ৭৬-এর মিঠুনের, ভিডিও VIRAL হতেই চর্চায় 'মহাগুরু'

নাচের ভিডিওর একাধিক ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। কেউ কেউ দৃশ্যটির পেছনের সৃজনশীল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। দুই অভিনেতার মধ্যে ৪২ বছরের বয়সের পার্থক্যই এই আলোচনার মূল কারণ।

নোরা ফতেহি-মিঠুন চক্রবর্তীনোরা ফতেহি-মিঠুন চক্রবর্তী
Aajtak Bangla
  • মুম্বই,
  • 18 Nov 2026,
  • अपडेटेड 5:11 PM IST
  • 'জেলার ২'-এর এই ডান্স সিক্যুয়েন্সে নোরা-মিঠুনের রসায়ন দেখে চোখ ফেরাতে পারবেন না।

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডিস্কো ডান্সার হিসাবেই পরিচিত মিঠুন চক্রবর্তী। বলিউডে তাঁর মতো ডিস্কো আর কেউ করতে পারেননি। এবার বলিউডের সেই ডিস্কো ড্যান্সারকে দেখা গেল বোল্ড ও সেনসেশন আইটেম ডান্স কুইন নোরা ফতেহির সঙ্গে পা মেলাতে। মিঠুন ও নোরার এই ডান্স সিক্যুয়েন্স নিয়ে নেটপাড়ায় তুমুল চর্চা চলছে। নোরার সঙ্গে মিঠুনের জুটি দর্শকের চোখ আকর্ষণ করেছে। ৭৬ বছরের মিঠুনের সঙ্গে নোরার কেমিস্ট্রি বেশ উপভোগ করছেন দর্শকেরা। 

'জেলার ২'-এর এই ডান্স সিক্যুয়েন্সে নোরা-মিঠুনের রসায়ন দেখে চোখ ফেরাতে পারবেন না। নোরার দমদার মুভমেন্ট একদিকে আপনাকে পাগল করে দেবে আর অন্যদিকে হুইল চেয়ারে বসা মিঠুনের নাচও বেশ উপভোগ যোগ্য। 'জেলার ২'-এর নির্মাতারা সম্প্রতি এই ছবির বিন্দাস গানটি সামনে এনেছেন। যেখানে ৭৬ বছরের অভিনেতাকে হুইল চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে আর মহাগুরুর সামনে নোরার বোল্ড স্টেপে নাচ বেশ নজর কেড়েছে। 

ছবি সৌজন্যে: সংগৃহীত

এই ডান্স ভিডিওতে নোরা মিঠুনের হাত ধরতেই, তা নিয়ে তুঙ্গে ওঠে চর্চা। আসলে নোরা মিঠুনের থেকে ৪২ বছরের ছোট, তাই এই নাচ নিয়ে চর্চা আরও তুঙ্গে উঠছে। এই গানের মাধ্যমে নোরা ফাতেহি প্রায় ১০ বছর পর তামিল সিনেমায় ফিরেছেন। অপরদিকে, মিঠুন চক্রবর্তী এবং রজনীকান্তের বন্ধুত্ব বহু পুরনো। পর্দাতেও একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। তবে সেই শেষবারের পর কেটে গিয়েছে প্রায় তিন দশক। জেলার ২-তে তাঁদের আবার প্রত্যাবর্তন। 

ছবি সৌজন্যে: সংগৃহীত

নোরা ফাতেহি তার অসাধারণ নৃত্যশৈলী, বোল্ডনেস এবং পর্দায় দমদার উপস্থিতির জন্য পরিচিত। তিনি 'জেলার ২'-তেও এই একই গুণ বজায় রেখেছিলেন এবং নোরার এই ডান্স সিক্যুয়েন্স ছবির অন্যতম ইউএসপি। নাচের এই দৃশ্যে মিঠুন চক্রবর্তীকে হুইলচেয়ারে বসে নোরার নাচের প্রতি প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। নোরার কোরিওগ্রাফির পাশাপাশি মিঠুন চক্রবর্তীর অভিব্যক্তিও নজরকাড়া। 

নাচের ভিডিওর একাধিক ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। কেউ কেউ দৃশ্যটির পেছনের সৃজনশীল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। দুই অভিনেতার মধ্যে ৪২ বছরের বয়সের পার্থক্যই এই আলোচনার মূল কারণ। মিঠুন চক্রবর্তী রজনীকান্তের ছবি 'জেলার ২'-এ নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement