Advertisement

Aamir Khan Third Wedding: বিয়ের দিন আমিরের পায়ে মোটা রুপোর নূপুর, চর্চায় অভিনেতার অভিনব সাজ

বিয়েতে আমির অফ হোয়াইট রঙের ধুতি-কুর্তা পরেছিলেন। অভিনেতার কুর্তাতে সুন্দর একটি ব্রোঞ্জও ছিল। আমির তাঁর ওয়েডিং লুক বেশ সাদামাটাই রেখেছিলেন। কিন্তু এই লুকসের সঙ্গে আমিরকে রুপোর একটি মোটা নূপুর পরতে দেখা যায়।

আমির খানের তৃতীয় বিয়েআমির খানের তৃতীয় বিয়ে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jul 2026,
  • अपडेटेड 3:50 PM IST
  • তৃতীয় বিয়ে করলেন বলিউডের মিস্টার পারফেকসনিস্ট আমির খান।

তৃতীয় বিয়ে করলেন বলিউডের মিস্টার পারফেকসনিস্ট আমির খান। একেবারে ছিমছামভাবে আইনি সই-সাবুদ করে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে গাঁটছড়া বাঁধালেন অভিনেতা। ৬১ বছরের আমিরের বিয়ে নিয়ে এখনও চর্চা তুঙ্গে। পরিবারের সদস্য এবং হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে এই বিয়ে। বিয়ের পর নবদম্পতিকে একসঙ্গে নাচতে, একে অপরকে আলিঙ্গন করতে এবং আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে দেখা যায়। তবে এই সবকিছুর পাশে  আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আমির খানের পায়ে পরা একটি মোটা নূপুর। 

বিয়েতে আমির অফ হোয়াইট রঙের ধুতি-কুর্তা পরেছিলেন। অভিনেতার কুর্তাতে সুন্দর একটি ব্রোঞ্জও ছিল। আমির তাঁর ওয়েডিং লুক বেশ সাদামাটাই রেখেছিলেন। কিন্তু এই লুকসের সঙ্গে আমিরকে রুপোর একটি মোটা নূপুর পরতে দেখা যায়। আমিরের এই নূপুর সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। তাঁর এই গয়নার প্রশংসা হচ্ছে ব্যাপকভাবে। সোশ্যাল মিডিয়ায় আমির ও গৌরীর বিয়ের অনেক ভিডিও ভাইরাল হয়েছে। 

একটি ভিডিয়োতে দেখা যায়, বিয়ের পর নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে অতিথিদের সঙ্গে দেখা করছেন এবং তাঁদের সঙ্গে কথা বলছেন অভিনেতা। ওই সময় আমিরের পরনে ছিল অফ হোয়াইট রঙের ধুতি-কুর্তা। অনুষ্ঠানে উপস্থিত অধিকাংশ অতিথির পায়ে জুতো বা চটি থাকলেও আমির ছিলেন সম্পূর্ণ খালি পায়ে। আর সেই খালি পায়েই তিনি পরেছিলেন একটি মোটা রুপোর নূপুর, যা মুহূর্তের মধ্যেই নেটিজেনদের নজর কেড়ে নেয়। ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকের মনেই প্রশ্ন উঠেছে যে আমির কেন পায়ে রুপোর নূপুর পরেছেন?

তবে আমিরের এই সাজের পিছনে কী কারণ তা জানা যায়নি। প্রসঙ্গত, সব সময়ই নিজেকে স্বতন্ত্রভাবে দেখতে পছন্দ করেন আমির। এদিকে আমির খানের বিয়ের আরেকটি ভিডিও শেয়ার করেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। সেই ভিডিয়োতে দেখা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আমির প্রথমে গৌরী স্প্র্যাটের হাতে চুমু খান। এরপর সকলের সামনে নবদম্পতি একসঙ্গে নাচ করেন। ভিডিওর শেষ অংশে আমিরকে গৌরীকে জড়িয়ে ধরতেও দেখা যায়। তাঁদের এই আন্তরিক মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে এবং অনুরাগীদের শুভেচ্ছার বন্যা বইছে।

Advertisement

আমিরের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। যেখানে অভিনেতার তৃতীয় বিয়েতে সামিল হতে দেখা গিয়েছে তাঁর তিন সন্তান জুনেদ, আয়রা ও আজাদকে। এছাড়ার গৌরীর ৬ বছরের ছেলেও যোগ দিয়েছিল মায়ের বিয়েতে। ইন্ডাস্ট্রির কিছুজনকেও দেখা গিয়েছে এই বিয়েতে। 

 

  

Read more!
Advertisement
Advertisement