Advertisement

Hiran Chatterjee Trolled: 'অন্তত মেয়ের জন্মদিন...', কেক-বেলুনে ঋতিকার বার্থডে সেলিব্রেট করতেই ট্রোলড হিরণ

সাদা, গোলাপি ও পিচ রঙা বেলুন দিয়ে সাজানো ঘর, সামনের টেবিলে রাখা চকোলেট কেক, গোলাপি ও লাল গোলাপের তোড়া, ক্যান্ডেল আর তার সামনে বসে ঋতিকা সাদা পোশাকে। কেক কাটছেন তিনি। অন্য একটি ছবিতে দেখা গিয়েছে হিরণ ঋতিকাকে গোলাপের তোড়া দিচ্ছেন। জন্মদিন বলে কথা আর এমন আয়োজন যদি প্রিয় মানুষ করে থাকেন, তাহলে তো বাঁধন ছাড়া আনন্দই হওয়ার কথা।

হিরণ চট্টোপাধ্যায় ঋতিকা গিরিহিরণ চট্টোপাধ্যায় ঋতিকা গিরি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Sep 2026,
  • अपडेटेड 5:55 PM IST
  • চলতি বছরের শুরুর দিকে হঠাৎ করে হিরণ ও ঋতিকার বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই তাঁদের নিয়ে চর্চা শুরু হয়ে যায়।

তাঁদের নিয়ে চর্চা যতই থাক না কেন, তাঁরা অবলীলায় তাঁদের সম্পর্ককে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর যেখানে বিশেষ মানুষের জন্মদিন, সেই দিনটা তো বিশেষ করে তুলতেই হবে। আর সেটাই করলেন বিধায়ক-অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। সোমবার সন্ধ্য়ায় ঋতিকা গিরির জন্মদিন উদযাপন করলেন হাওড়ার শ্যামপুরের বিধায়ক হিরণ। সেই ছবি বিধায়ক শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। 

সাদা, গোলাপি ও পিচ রঙা বেলুন দিয়ে সাজানো ঘর, সামনের টেবিলে রাখা চকোলেট কেক, গোলাপি ও লাল গোলাপের তোড়া, ক্যান্ডেল আর তার সামনে বসে ঋতিকা সাদা পোশাকে। কেক কাটছেন তিনি। অন্য একটি ছবিতে দেখা গিয়েছে হিরণ ঋতিকাকে গোলাপের তোড়া দিচ্ছেন। জন্মদিন বলে কথা আর এমন আয়োজন যদি প্রিয় মানুষ করে থাকেন, তাহলে তো বাঁধন ছাড়া আনন্দই হওয়ার কথা। এই ছবি শেয়ার করে হিরণ ঋতিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এরই সঙ্গে বিধায়ক তাঁর মনের মানুষের সুখ, সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করেছেন। তবে ঋতিকার জন্মদিন পালন করে ট্রোলের মুখে পড়েছেন শ্যামপুরের বিধায়ক। হিরণের মেয়ের প্রসঙ্গ তুলে বিধায়ককে অনেকেই বলেছেন, মেয়ের জন্মদিনটা এভাবে পালন করেন তো কিংবা এমন বাবা কোনওদিন দেখিনি। 

ছবি সৌজন্যে: ফেসবুক

চলতি বছরের শুরুর দিকে হঠাৎ করে হিরণ ও ঋতিকার বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই তাঁদের নিয়ে চর্চা শুরু হয়ে যায়। যদিও তাঁদের সম্পর্কের গুঞ্জন বহু আগে থেকেই ছিল। সেই আবহে ঋতিকার জন্মদিনে হিরণের প্রকাশ্যে শুভেচ্ছা আরও একবার তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা উসকে দিয়েছে। রাজনীতি ও অভিনয়— দুই পরিচয়েই পরিচিত হিরণের ব্যক্তিগত জীবনও মাঝেমধ্যে উঠে এসেছে আলোচনার কেন্দ্রে। বিশেষ করে ঋতিকার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে নানা সময়ে প্রশ্ন উঠেছে।

হিরণ তাঁর প্রথম পক্ষের স্ত্রী অনিন্দিতার ডিভোর্স এখনও হয়নি। তারই মাঝে হিরণ ও ঋতিকার ঘনিষ্ঠতা নিয়ে প্রায়ই আলোচনা হয়ে থাকে। অনিন্দিতা এই নিয়ে পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন। বিধায়ক হিসাবে জয়ী হওয়ার পর বিজয় মিছিলে হিরণের পাশে ঋতিকাকেদেখা গিয়েছিল। শুধু তাই নয়, ঋতিকার পারিবারিক অনুষ্ঠানেও হাজির ছিলেন হিরণ। এইসব নিয়ে চর্চা হলেও, তাতে খুব একটা পাত্তা দেননা দুজনের কেউই। কখনও লং ড্রাইভে আবার কখনও বা হিরণের সঙ্গে একান্ত মুহূর্ত কাটাচ্ছেন ঋতিকা। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ ঋতিকা। মাঝে মধ্যেই নিজের নানান মুহূর্তের ছবি ভাগ করে থাকেন তিনি। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement