Advertisement

Anirban Bhattacharya: আইনি লড়াইয়ে ইতি? ফেডারেশনের বিরুদ্ধে মামলা তুলতে চান অনির্বাণ

খুব শীঘ্রই বড়পর্দায় ফিরছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। দীর্ঘদিন তাঁর ওপর চলা ব্যান এবার উঠতে চলেছে। অভিনেতা-প্রযোজক দেবের আগামী ছবি দেশু৭-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণকে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা শেয়ার করে নিয়ে এই ঘোষণা করা হয়েছে। সেখানে অনির্বাণকে যথেষ্ট সপ্রতিভ দেখালেও, এই ছবি নিয়ে ভিডিওর বাইরে কোনও মন্তব্যই করতে শোনা যায়নি অভিনেতাকে।

অনির্বাণ-স্বরূপঅনির্বাণ-স্বরূপ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Apr 2026,
  • अपडेटेड 5:38 PM IST
  • খুব শীঘ্রই বড়পর্দায় ফিরছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

খুব শীঘ্রই বড়পর্দায় ফিরছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। দীর্ঘদিন তাঁর ওপর চলা ব্যান এবার উঠতে চলেছে। অভিনেতা-প্রযোজক দেবের আগামী ছবি দেশু৭-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণকে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা শেয়ার করে নিয়ে এই ঘোষণা করা হয়েছে। সেখানে অনির্বাণকে যথেষ্ট সপ্রতিভ দেখালেও, এই ছবি নিয়ে ভিডিওর বাইরে কোনও মন্তব্যই করতে শোনা যায়নি অভিনেতাকে। এছাড়াও অনির্বাণ সব সময়ই তাঁর সঙ্গে ঘটা গোটা বিষয়টি নিয়ে একপ্রকার নীরবই ছিলেন। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে সবটা খোলসা করলেন অভিনেতা। 

প্রসঙ্গত, পরিচালক গিল্ডের তরফ থেকে, মামলা তুলে নেওয়ার কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। সেই চিঠি শেয়ার করেছিলেন দেব। এই বিষয়ে অনির্বাণ সংবাদমাধ্যমদের বলেন, 'আমি সেই চিঠিতে সই করেছি। CCI-তে আমাদের একটি কেস ছিল, সেটা তুলে নেওয়ার জন্য যে প্রস্তাব আমাদের দেওয়া হয়েছিল, সেটা আমরা মেনে নিয়েছি। আমরা চাই কেসটা তুলে নিতে। সেই চিঠি মূলত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেওয়া হয়েছিল.. সেখানে আমার সাক্ষর রয়েছে।' তাই একপ্রকার বলা চলে ফেডারেশনের সঙ্গেও অনির্বানের দ্বন্দ্ব অবশেষে মিটে যাওয়ার পথে। 

টলিপাড়ার ব্যান কালচার নিয়ে অনির্বাণ জানিয়েছেন যে ইন্ডাস্ট্রিতে যে সমস্ত সংগঠন রয়েছে, গিল্ড, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, তারা নিয়মিত এটা নিয়ে বসছেন, কথা বলছে, এটার সমাধান কী, কেমনভাবে হবে, সেটা সেই সংগঠনগুলো বলতে পারবে ভাল। অভিনেতার পক্ষে সেটা বলা সম্ভব নয়, কারণ তিনি কোনওদিনই এই আলোচনাগুলোতে অংশ নেননি। অনির্বাণ বলেন যে তিনি দেশু৭-এ ভাল করে অভিনয় করতে পারেন, সেটাই চেষ্টা করবেন। এর আগে দেবের সঙ্গে অনির্বাণ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। তাঁকে শেষবার পর্দায় দেখা যায় রঘু ডাকাত-এ। এরপর থেকে তাঁকে আর বড়পর্দায় দেখা যায়নি। ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের সমস্যা দেখা দেওয়ায় সেই মামলা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। এরপরই অনির্বাণ সহ বেশ কিছুজনের কাজ নিয়ে টাল মাটাল অবস্থা দেখা যায়। যদিও প্রথম থেকে দেব উদ্যোগী হয়েছিলেন এই সমস্যা মেটানোর জন্য।  

Advertisement

সদ্যই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরে, আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনের তরফ থেকে করা একটি সাংবাদিক সম্মেলনে টলিউডে কিছু শিল্পীর 'ব্যান' হয়ে থাকা নিয়ে কথা বলেন দেব। তিনি ৭২ ঘণ্টার টাইমলাইন বেঁধে দেন। আর এই সময়কালের মধ্যেই তিনি একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, মামলা তুলে নিতে রাজি হয়েছে পরিচালকদের গিল্ড। এরপরেই, আনুষ্ঠানিকভাবে 'দেশু7'-এ অনির্বাণের থাকার কথা ঘোষণা করেন দেব। তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, যে শিল্পীরা কাজ করতে পারছেন না, বিষয়টা নিয়ে নির্বাচনের পরে আলোচনায় বসা হবে।

Read more!
Advertisement
Advertisement